somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আধার আমি
আমি শেষ রাতের অবহেলিত চাঁদ। যাকে ইচ্ছায় অনিচ্ছায় সমাজের বেশির ভাগ মানুষ দেখতে পারে না। ঘুমের দোহাইয়ে সবাই আমার সাথে প্রতারণা করে। আর আমি সমাজ জাগতে জাগতে তে-পান্তরে হারিয়ে যায়।

থেকেও না থাকার গল্প, শুন্যতার গল্প………

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শীতের এই কুয়াশাঘেরা রাত বাড়ে শুন্যতার পাহাড় নিয়ে। বুকের ভেতর চিনচিন করে ব্যথা আর স্নায়ুগুলো না পাওয়া ব্যথায় বিদ্রোহ করে।

স্বামী থাকতেও ২৫ বছর বয়সী রমনীর দিন-রাত অসহায়ত্বের বেড়াজালে বন্দি হয়ে কাটে। সারা দিন পাগল স্বামীর অপূর্ণ খেদমত আর রাতে শুন্য বিছানার অবহেলা যেনো পাগল করে সুমনাকে।

তেমনি আজ রাতে ঘুম আসছে না নিঃসঙ্গ বিছানার সাথে। বসে বসে পুরাতন স্মৃতির জাদুঘরে একলা বিচরণ করে হাহুতাশ করছে সুমনা।

এইতো সেদিন মাত্র চৌদ্দ বছর বয়সে বাবা-মা বিয়ে দিয়েছিল ৪০ বছর বয়সী প্রাচুর্যে ভরপুর এক মেন্টাল রোগীর সাথে।

বিয়ে সম্পর্কে ধারণা ছিলো না মোটেও। স্বামীর পাশে রাত কাটানোর প্রথম তিক্ত অভিজ্ঞতার কথা তার স্মৃতি বারবার দহন করে মস্তিষ্কের চলন্ত স্নায়ুগুলোকে।

ফরিদপুরের গ্রাম্য সেই বাড়ি থেকে সোজা ঢাকা স্বামীর ফ্লাটে। তারপর শুরু সংসার। পাগল স্বামীর সাথে দশ বছরের সংসার জীবন নিয়ে ভাবলে নিজেকে জীবন্ত ভাবতে কষ্ট লাগে।

সব রকমের চেষ্টা করা হয়েছে, দেশের সবচেয়ে বড়বড় মেন্টাল স্পেশালিস্টদের দেখানো হয়েছে। গত তিন বৎসর হলো এখন আর দৌড়াদৌড়ি করা হয় না।

স্বামীর সাথে কখনো মন খুলে গল্প করেনি সুমনা। কোনোদিন ঢাকার কোনো পার্কে বা অন্য কোথাও হাত ধরে হাটা হয়নি। হাটবে কি করে বয়সের ভারে স্বামীর সখ আহ্লাদ আগেই শেষ হয়ে গেছিল। তারপর আবার মেন্টাল রোগী।

চৌদ্দ বছরের বালিকা যখন স্বামীর হাত ধরে প্রিয় জায়গাগুলো ঘুরবে, তখনই স্বামীর পাগলের স্বীকৃতি পেলো।

যৌবন বাড়ছে সৌন্দর্য্য জাপটে ধরেছে। আর স্বামী তখন বিড়বিড় করে আকাশের তারকা গুণে সময় পার করছে। নিয়তির এমন অদ্ভূত খেলা সহজেই মেনে নিতে পারেনি। যৌবনা সুমনা।

বুকের চিরশুন্যতা নিধনে বন্ধু করতে চেয়েছে অনেক যুবককে। এই তো সেদিন পরিচয় হলো রুম্মান নামে এক যুবকের সাথে। বাসের মধ্যে তার সাথে পরিচয়। যুবক বিবাহিত তাই গল্প করতে বন্ধুত্ব গড়তে সুবিধা হবে।

এই শীতের ব্যাকুল রাতে ফোন দিবে কি রুম্মানকে! সাত পাঁচ ভাবতে ভাবতে রুম্মানের নম্বর মোবাইলের স্ক্রিনে উঠালো ক্লান্ত হাতের আঙ্গুলগুলো।

রুম্মান ঢাকায় থাকে। স্ত্রী দেশের বাড়িতে। বাড়ি যাওয়া হয় না। তিন মাস হতে চললো। মাঝে মাঝে বউয়ের সাথে কথা কাটাকাটি, অভিমান-রাগারাগি প্রায় হয়।

অনুরাগে স্ত্রী মোবাইল ফোন কেটে দেওয়া নিত্য ঘটনা। রুম্মানের কাছে বিষয়টি এখন অনেক কষ্টের লাগে। মাঝে-মাঝে একরাশ বিরক্তি নিয়ে হতাশ হয়ে পড়ে। বুকের মাঝে শুন্যতা লাগে। কান্না আসে।

আজও এমন হলো। ঠিক এমনি মূহুর্তে রুম্মানের মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো সাম্প্রতিক পরিচয় হওয়া সুমনার নম্বর। এক ঝলক জ্বলে উঠে থেমে গেলো। মিসড কল।

শুন্যতা বা একাকিত্ব দুরের জন্যই হোক। রুম্মান ফোন দিলো সুমনার নম্বরে।

রু: হ্যালো………
সু: কেমন আছেন?
রু: ভালো…এত রাতে?
সু: আপনার কথা খুব মনে পড়ছিলো……সেদিন গাড়ির মধ্যে আপনার সাথে কত কথা বলেছি। আপনি কি করছেন? আপনার পরিবারের সবাই ভালো তো? এত রাতে কি করছিলেন?.........


রাতের নিস্তব্ধতা ভেঙ্গে এমনিভাবে এগিয়ে চললো শুন্যতার গল্প, একাকিত্বের গল্প। রাত্রদেবীর করুণায় তাদের কাছে ঘুমের বার্তা আসবে কি না লেখক জানে না।
প্রিয় পাঠক আপনারা জানেন কি?.........

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×