somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আধার আমি
আমি শেষ রাতের অবহেলিত চাঁদ। যাকে ইচ্ছায় অনিচ্ছায় সমাজের বেশির ভাগ মানুষ দেখতে পারে না। ঘুমের দোহাইয়ে সবাই আমার সাথে প্রতারণা করে। আর আমি সমাজ জাগতে জাগতে তে-পান্তরে হারিয়ে যায়।

ধর্ষকদের আবসভূমি যেনো ভারত, গত এক বছরে বিভিন্ন শহরে ১০-১৫ জন পর্যন্ত পুরুষ কিশোরীটিকে ধর্ষণ করেছে.....।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিশোরীকে কর্ণাটক, মানালি, পুনে সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে পুরুষদের সঙ্গে যৌনসংসর্গে বাধ্য করতো। কিশোরীটি আপত্তি জানালে তাকে মারধর করা হত। ভারতের পুলিশ বলছে তারা দিল্লি থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে, যাকে এক বছর আগে পশ্চিমবঙ্গ থেকে অপহরণ করে বার বার ধর্ষণ করা হয়েছে।


গত এক বছরে ওই কিশোরীকে দেশের বিভিন্ন শহরে ঘোরানো হয়েছে যেখানে একেক দিনে ১০ থেকে ১৫ জন পর্যন্ত পুরুষ তাকে ধর্ষণ করেছে।

ওই কিশোরীকে এক এইডস আক্রান্ত ব্যক্তি ধর্ষণ করার ফলে কিশোরীটির রক্তেও এইচআইভি সংক্রমণ হয়েছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে।

হাসপাতালে কিশোরীটিকে দেখতে এসে নাটকীয়ভাবে ধরা পড়েছে ওই এইডস আক্রান্ত ধর্ষক।

দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের শহর গাজিয়াবাদের পুলিশ সুপারিন্টেনডেন্ট অজয় পল বলেন, ‘ওই কিশোরীর বয়ান অনুযায়ী বাবু নামের এক ব্যক্তি পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবার এলাকায় স্কুল থেকে ফেরার পথে তাকে অপহরণ করে। তার পরে এক ব্যক্তির হাতে বিক্রি করে দেয় – যে কর্ণাটক, মানালি, পুনে সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে পুরুষদের সঙ্গে যৌনসংসর্গে বাধ্য করতো। কিশোরীটি আপত্তি জানালে তাকে মারধর করা হত। যদিও ধৃত ব্যক্তি সব অভিযোগ অস্বীকার করছে, তবে জিজ্ঞাসাবাদ চলছে, বিভিন্ন জায়গায় হানাও দেওয়া হচ্ছে।’

এই ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা সামনে আসে দিন কয়েক আগে, যখন দিল্লির একটি হাসপাতাল কর্তৃপক্ষ ওই কিশোরীর সঙ্গে কথা বলে তার বাড়ির ফোন নম্বর জানতে পারে।

তার পরিবার খবর দেয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানায়।

তদন্তকারী অফিসার সঙ্গে সঙ্গেই যোগাযোগ করেন দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে, যারা নারী ও শিশু পাচার চক্রের বিরুদ্ধে কাজ করে।

শক্তি বাহিনী নামের ওই সংগঠনটির প্রধান ঋষিকান্ত বলেন, ‘ওই কিশোরীর গোপনাঙ্গ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত সাংঘাতিক রকমের সংক্রমণ ছড়িয়েছে। ডাক্তারেরা বলছেন মেয়েটির শরীরে সেপটিক আর্থরাইটিস বাসা বেঁধেছে, যেটা বহুবার যৌন নির্যাতন করার ফলেই হয়ে থাকে। হাসপাতালে যখন ওই কিশোরীটিকে কোনো এক ব্যক্তি ফেলে রেখে পালিয়ে যায়, তার পর প্রথম তিন দিন কোনো চিকিৎসাই হয়নি। দিল্লি পুলিশেরও গাফিলতি ছিল। দিল্লি মহিলা কমিশনের চাপে পড়ে পুলিশ আর হাসপাতাল নড়েচড়ে বসে।’

গত এপ্রিল-মে মাসে ঋষিকান্ত পশ্চিমবঙ্গের পুলিশের কাছ থেকে খবর পান যে অপহরণের পরে ওই কিশোরীকে গাজিয়াবাদে রাখা হয়েছে, সে নিজেই ফোন করে পরিবারের কাছে খবর পাঠিয়েছিল। পুলিশকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় হানাও দেওয়া হয়, কিন্তু তখন তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে ওই সন্দেহভাজন ধর্ষক নাটকীয়ভাবেই ধরা পড়ে হাসপাতাল থেকেই।

ঋষিকান্তের কথায়, ‘আমাদের মহিলা কাউন্সেলররা যখন একদিন সকালে ওই কিশোরীর সঙ্গে কথা বলছিলেন, তখন সেখানে এক ব্যক্তি আসে তার খোঁজ নিতে। তাকে দেখে সন্দেহ হওয়ায় আটকে রেখে পুলিশে খবর দেন ওই কাউন্সেলররা। পুলিশ জেরা করে জানতে পেরেছে যে ওই ব্যক্তিই কিশোরীটিকে অপহরণকারীর কাছ থেকে কিনে নিয়ে গত একবছর ধরে বিভিন্ন পুরুষের সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করিয়েছে। কিশোরীটিও ওই ব্যক্তিকে সনাক্ত করে।’

এটাও জানা গেছে যে ওই ব্যক্তি ২০১১ সাল থেকে এইডস আক্রান্ত। সে নিজেও কিশোরীটিকে একাধিকবার ধর্ষণ করেছে।

এসকল পশুদের বিচার কোনো দিন বুঝি হবে না!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×