শুনলাম গুগুলে বাংলায় কোনো কিছু লিখে সার্চ দিলে সবার প্রথমে বাংলা ব্লগ সাইট গুলোই প্রাধান্য পায় ?
এই কথা যদি সত্য হয় তাহলে আমরা আমাদের মায়েদের সম্মান রক্ষার্থে একটা কাজ করতে পারি ।
আসুন প্রতিটা ভালো এবং গঠন মূলক লেখায় "মা" নামের পবিত্র শব্দটিকে ট্যাগ কি ওয়ার্ডস হিসেবে নিয়ে নেই ।
সনামধন্য ব্লগার যারা ,
যাদের লেখা খুব বেশী হিট খায় তারা এই কাজটা করতে পারেন ।
কেননা টপ হিট খাওয়া লেখা গুলোই গুগুল সার্চের প্রথম পাতায় জায়গা পাবে ।
আর সেলেব্রটি টাইপের ব্লগার যারা আছেন তারা ফ্রী ব্লগ সাইট খুলে মা নিয়ে লেখা লেখি করতে পারেন ।
সেই লেখা আপনাদের টাইম লাইনে শেয়ার করলে আপনাদের ব্লগ সাইটের হিট বাড়বে ।
যার ফলে যে কেউ মা লিখে খোঁজ দিলে বাজে ব্লগ সাইট গুলো আর দেখাবেনা ।
দেখালোও খুব নিচে দেখাবে ,
আর অতো নিচে কেউ এমবি খরচ করে যায়না ।
খুবই সল্প ধারণা নিয়ে পোস্ট টা লিখলাম ।
ক্ষমাপ্রার্থী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


