চলন্ত বাসে এক লোক দাঁতের মাজন বিক্রি করছিল।
“এই যে হাশেম মিয়ার দাঁতের মাজন। এই মাজনে দাঁত
মাজলে দাঁতে কোন পোকা হবে না, পুঁজ হবে না, মাড়ি ব্যাথা হবে না, দাঁত থাকবে সাদা বেলি ফুলের মত, মজবুত, শক্ত, লোহার মতই মজবুত। দিমু নাকি ভাই? মাত্র
পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা।”
একে তো প্রচণ্ড গরম আর ভিড়।
লোকটির একটানা চিৎকার শুনে রেগে গেল এক যাত্রী।
যাত্রীঃ “ঐ মিয়া। বন্ধ কর তোমার প্যানপ্যান। গরমে এমনে অবস্থা খারাপ।”
মাজন বিক্রেতা খেপে গিয়ে বলল,
“এটা কি আপনার বাস? আমারে যে চুপ করতে কন।”
যাত্রীটি রেগে গিয়ে বলল, “কি?
মুখে মুখে কথা? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব।”
এবার মাজন বিক্রেতা চেঁচিয়ে বলল, “দাঁত ফালায় দিবেন?
এতো সোজা? আমি ব্যাবহার করি হাশেম মিয়ার দাঁতের মাজন। এই মাজনে দাঁত মাজলে দাঁতে কোন পোকা হবে না, পুঁজ হবে না,
মাড়ি ব্যাথা হবে না, দাঁত
থাকবে সাদা বেলি ফুলের মত, মজবুত, শক্ত, লোহার মতই মজবুত। দিমু নাকিএকটা?
মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




