আমাকে মনে হতেই পারে তোমার একজন আগুন্তক
তুমি একটা মহাদেশ অথবা গ্রহের মতন
অনেক নদী উপ নদী আছে তোমার ভূমিতে
যা তুমি আগলে রাখো ।
আবার নিংড়ে ফেলে দাও
কোনো এক ঝড়ের রাতে ।
আমার মত অনেকেই তোমার এখানে
কদাচিৎ আসে ,
তোমার অনিচ্ছায় আশ্রয় নেয় ।
কিন্তু বিশেষ কেউ তোমার মনে ধরেনি আজও ।
আমি জানি বর্ষা কালে
যখন বৃষ্টি হয়না
তখন ভ্যাপসা গরমে তোমার
নাগরিকের অস্বস্তি ।
আমি এটাও জানি তোমার
হাজারও রুপে কেউ হয়তো বা পূর্ণ খুশি নয় ।
তবে জানকি ?
তুমি যদি শুধু আমার হও
আমি গান গাইবো
নতুন স্বপ্নের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


