আজ দিনটা ছিল কেমন ?
উতকন্ঠায় নাকি আবেগ আর ভাবনা ?
আমি আশায় ছিলাম দেখা হবে ।
তুমি ছিলে হয়তো ।
আমি ভাবছিলাম
তুমি কী আসলেই আসবে ?
নাকি শুধুই অপেক্ষায় ভাসাবে অনন্ত কাল ।
আমি নীড় থেকে বেরিয়ে ,
তোমার পদধ্বনি শোনার অপেক্ষায় !
তুমি কী আসছো ?
নাকি এমনি বলেছো আমায় আসবে !
তুমি কী সত্যিই আন্তরিক ?
নাকি অবহেলায় কথা রাখবে বলেছিলে ।
তখন রোদ ছিল !
আমি প্রথম যখন পূর্ব পরিকল্পিত স্থানে দাড়ালাম ।
তুমি আটকে গেলে ,
একটু দেরি হলো আমি ভাবলাম ,
দেরিই করছো ,
নাকি আসবেনা !
অবশেষে তোমার ছোটো যানের দেখা মিলল ,
তুমি আসলে ,
এক টুকরো গোলাপ হাতে নিয়ে তোমায় অভ্যর্থনা
জানানো উচিত ছিল আমার ,
কিন্তু সেই সাহস কী আমার আছে ?
আমি তবু মুচকি হেসে লজ্জা পেয়ে ,
খানিক টা নিচে তাকালাম ,
তুমিও হয়তো লজ্জায় লাল হচ্ছিলে ,
হওয়ারই কথা ।
কারণ যা কেউ ভাবেনি আগে তা হয়ে যাচ্ছিল প্রায় ।
হয়েছে কী ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


