
সারাদিন রিকশা চালানোর পর ২২০ টাকা কিস্তি চালানো দৈনিক , রিকশা চালক মহসিনের ঘাম ঝরানো টাকায় আয়েস চলে এনজিও গুলোর । ১১৪ টা কিস্তি মাত্র ১১৪ দিনে ২৮০০ টাকা সুদ আর তার সাথে তো আছে হিসেবের গড় মিল যা মহসিন বোঝেনা । একটা বস্তির সবচেয়ে নড়বড়ে ঘরে এক সন্তান আর স্ত্রী কে নিয়ে বসবাস তার । ছেলেটাকে স্কুলে দেয়ার শখ আছে তার । কিন্তু ৬ বছর পেরিয়ে গেল , পাশের সরকারি স্কুল তা তে ঠাই হয়নি তার ছেলের , ক্লাস ওয়ানে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ঠাই হয়নি সুমনের । আবার এদিকে বেসরকারি ৪০০ টাকা মাসিক বেতনের স্কুল তাতে ভর্তি করাতে বড্ড ভয় হয় মহসিনের ।
বড় মুখ করে সে স্কুল টাতে যায় পুরোনো ছেড়া জোড়াতালি দেয়া লুংগি আর শার্ট টা পড়ে । শার্ট টা বিয়ের সময় তার শুশুর দিয়েছিলেন । সেই দামী শার্ট আজ ৮ বছর পর আর গায়ে থাকতে চায় না । স্কুলে প্রত্যেক টা প্রাণী কেমন করে যেন দেখছে মহসিন কে । মহসিন তাও সাহস নিয়ে অধ্যক্ষের রুমে যায় ।
"ম্যাডাম আমি একটু কতা কইতে চাইসিলাম"
অধ্যক্ষের সম্মতিতে মহসিন জীর্ণ জুতো জোড়া দরজার পাপোসে রেখে রুমে আসে । "জ্বি বলেন কি বলবেন"
মহসিন অবাক হইয় । অন্তত সে ভেবেছিল স্কুলের শিক্ষিত প্রাণী গুলো তার সাথে ভাল ব্যবহার করবে ।
স্কুল থেকে মহসিন একরাশ হতাশা নিয়ে বের হয় । ভর্তি ফী ৪০০০ টাকা , নতুন বই স্কুল থেকে কিনে নিতে হবে প্রায় ২০০০ টাকা । নতুন জামা ১০০০ টাকা জুতো জোড়া ৩০০ টাকা । এতো টাকা সে কোথায় পাবে ! তার ওপরে পুরোনো জামা কাপড় আর লুঙ্গী পড়ে আসায় তাকে অধ্যক্ষের তিরষ্কার শুনতে হয় ।
পকেটে টাকা নেই মহসিনের । আজ শরীর খারাপ তাই রিকশা চালানোর জো নেই । এক কাপ চা হলে খারাপ হয়না ।
স্কুলের একটু পাশে মহসিনের বন্ধুর চা দোকান , মহসিনের সেই বন্ধু যে কিনা এক সময় মহসিনের অনুগ্রহে এ শহরে টিকে থাকতে শুরু করে ।
কিন্তু না আজ তার বন্ধু এক কাপ চায়ের নিমন্ত্রণ জানায় নি । শুনেছে সে বন্ধু টি তার ভাল সেমি পাকা ঘর ভাড়া নিয়েছে , বউ নাকি খুব সুন্দরী । দুটো বাচ্চাও হয়েছে । কিন্তু মহসিনের মত গরীব কে সেই বন্ধু নিমন্ত্রণ জানায় নি ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



