কবিতা লেখা টা নাকি অনেক সহজ
বলে পাড়ার সেই ছেলেটা ।
কিন্তু সে কবিতা লেখেনা
এসব ছাই লিখে কি হবে !
কে পড়বে
কে শুনবে তার মনের কথা ?
কবিতার নাকি অনেক রঙ হয় ,
৭ রঙা সেই রংধনুর ও নাকি এতো প্রাচুর্য নেই ।
কবিতা নাকি ইতিহাসের পাতায় স্থান পাবার জন্যই জন্ম হয় ,
কিন্তু কবির কি আসে যায় , যেখানে রবীন্দ্রনাথ মহাকালে ঠাই না পেয়ে
সোনার তরী লিখেছেন ,
যেখানে মাইকেল ঘর ছেড়েছেন
কিন্তু হয়েছে তিরস্কৃত সেখানে পাড়ার ছেলেটা কি ছাই মাখা ধুলো ।
শুনেছে ছেলেটা অনেকে নাকি কবি হয়েছে ,
বই মেলায় নাকি সেই কবিতা অনেক ছেপেছে ।
দম ফেলার ফুরসত নাকি পাচ্ছেনা পাঠক
ছেলেটার তাই নাকি মাথায় ব্যামো ধরেছে ,
তাই সে কবি হবে পাঠকের মন রাঙাবে ।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




