যুদ্ধে যখন সব সেনা, আর সেনাপতি হার মানেন, পরাজয় যখন দুয়ারে এসে কড়া নাড়ে, তখন নিরুপায় হয়ে মাঠে নামেন প্রধান সেনাপতি। বিএনপির 'প্রধান সেনাপত্নী'র কি আজ সে অবস্থা? মান্না দে'র গানের মতো জানতে ইচ্ছে করে...। পোড়ান, বাসে আগুন দিয়ে আরো বেশি করে মানুষ পোড়ান! নিয়তির নির্মম পরিহাস আজ আপনাকে সেই পোড়া বাসের পক্ষে 'ভোট' ভিক্ষা করাচ্ছে! তবে নিমকহারাম ভিক্ষুককে মানুষ ভিক্ষা দেয় না, ঝাটাপেটা করে তাড়ায়। ঠিক তেমনি আপনাকে, আপনার মনোনীত প্রার্থদেরকে এবার বিদায় করবে জনগন।


কিছুদিন আগে পেট্রোল বোমা, গান পাউডার দিয়ে যে বাস পুড়িয়েছেন খালেদা জিয়া, হত্যা করেছেন বাসের মধ্যে থাকা সাধারণ মানুষকে, নিয়তি তাকে এখন তাবিথ আউয়ালের হয়ে বাসের পক্ষে ভোট চাওয়ার জন্য নিয়ে গেছে সেই মানুষের কাছে।
কয়েকদিন আগে পোড়ানো এ মানুষদের ছবি নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। ভুলেনি এদেশের সাধারণ মানুষ। তাই ভোট চাওয়ার সময় যদি বেগম জিয়ার সঙ্গে আপনার সাক্ষাত হয়, তবে তাকে জিজ্ঞেস করুন- বাসের পক্ষে ভোট চাইতে এসে আপনার অনুভূতি কি? তার অনুভূতির কথা জানার অপেক্ষায় আছে প্রায় ২০ কোটি মানুষ। প্লিজ, তার 'গাড়িবহরে হামলা' করে আমাদেরকে সেই অনুভূতি জানতে চাওয়ার অধিকার থেকে কেউ বঞ্চিত করবেন না।









আহসান কামরুল
১৯.০৪.২০১৫ খ্রি.
ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


