একের পর এক সিরিয়াল কিলিং। টার্গেট ব্লগার, লেখকরা। কারণ কি? ওরা কি মনে করে, এভাবে লেখকদের চাপাতি দিয়ে মেরে লেখা 'বন্ধ করে দেবে? বাসা থেকে মা, বোন, ভাইয়ের ফোন। আত্নীয়, স্বজন, বন্ধু, শুভাকাঙ্খীরাও 'তৎপর'। উদ্দেশ্য একটাই, লেখা বন্ধ করার 'উপদেশ' দেয়া। অন্যদিকে, অনলাইনে বিভিন্ন সময় পাওয়া হুমকিগুলো উকি দিচ্ছে মনের কোনে। ভালো লাগছে না। বুঝতে পারছি না, কি করবো? এভাবে আর কতো...? কতো মস্তক এভাবে পড়লে শান্ত হবে এ দানবেরা? জানি না, জানতে চাই না। বিদায় বিজয়, বিদায়। নামের প্রতি সুবিচার করতে পারলে না তুমি। অনন্তকাল ধরে রয়ে যাবে তোমার বিজয়ের ধারা।







আহসান কামরুল
১২.০৫.২০১৫ খ্রি.
ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


