somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'নির্যাতনে' রক্তাক্ত হয়ে হাসপাতালে রোগী, নাপা'তেই খুশি ইবনে সিনা!

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'হ্যাকারের বক্তব্যে জিটিভির মুকুল ভাই'র বিরুদ্ধে অভিযোগ!' শিরোনামের লেখায় বলেছিলাম, 'এক দুষ্ট মেয়ে আমায় এস.এম.এস করেছেন, রক্তাক্ত অবস্থায় কাউকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার সাজেস্ট করলেন নাপা! ওই প্রেসক্রিপশন সাবমিট করা হয়েছে এভিডেন্স হিসেবে।' তবে প্রেসক্রিপশনটা দেখিনি আমি এখনো। তবে দেখবো। দেখে যদি এর সত্যতা না পাই, তবে আমার লেখার এ অংশটুকু ফিরিয়ে নেবো।' এটা বলার কারন, তখনো সেই ঘটনাটা আমার পুরোপুরি 'বিশ্বাস' হয়নি। যেহেতু, তখনো আমি প্রেসক্রিপশনটা দেখিনি, তাই সেটা সত্য না হলে আমি আমি আমার লেখা, বক্তব্য ফিরিয়ে নিতে বাধ্য। কারন, গোয়েবলসীয় কায়দায় কোনো তথ্যকে প্রতিষ্ঠিতো করার চেষ্টা আমার কাজ না। মানসিকতাটাকেও ওই ভাবে সেট করার চেষ্টা করিনি কখনো।

আমার লেখার বিষয়ে সিরিয়াস হয়ে আজ আমি দেখেছি সেই প্রেসক্রিপশনটা, যেটা আদালতে এভিডেন্স হিসেবে দেয়া হয়েছে। যে এভিডেন্সের অভিযোগের ওপর ভিত্তি করে, যেটা প্রমাণের জন্য অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে, সেখানে 'গর্ভবতী অবস্থায় নির্যাতনের শিকার হয়ে রক্তাক্ত' এক পেশেন্টকে ডাক্তার শুধু নাপা ট্যাবলেট সাজেস্ট করেছেন! দেখে একটু বিব্রত হলাম। আবার ভাবলাম, আরে, আমিতো চিকিৎসা বিজ্ঞানে অভিজ্ঞ কোনো ডাক্তার নই। কোনো ঘাতোকের সর্বোচ্চ তিন, চারটা কোপ খাওয়ার উপযুক্ত নগন্য এক পুঁচকে 'লেখক' মাত্র! তাই ভাবলাম শিওর হওয়ার জন্য কোনো স্পেশালিস্ট'র কাছে যেতে হবে। কোন হাসপাতালের প্রেসক্রিপশন, জানার জন্য প্রেসক্রিপশন'র ওপর অংশের দিকে তাকাতেই চোখ দুটো আমার চড়ক গাছের মতো ঘুরতে লাগলো। নিজেকে চিমটি কাটলাম। নাহ, ঠিক আছিতো, বাস্তবেই আছি। কেনো হলো, জানবেন না? কারন, এ প্রেসক্রিপশনটা সৌদি, আর জামায়াতের যৌথ অর্থায়নে পরিচালিতো হয়। ৫০ টাকার বিনিময়ে নাপা সাজেস্ট করা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর শাখা, ঢাকা'র আউটডোরের প্রেসক্রিপশন!

এখন বলতে পারেন, ইবনে সিনা'র প্রেসক্রিপশনে আমার সমস্যা কি? সরাসরি বলছি, ইবনে সিনা'র প্রেসক্রিপশনে সমস্যা আমার আছে। জামায়াতের সব ধরনের প্রতিষ্ঠান বর্জনের পক্ষে তারুণ্যের যে জনমত, তা আমি মনেপ্রানে সমর্থন করি। আর জনকণ্ঠের মতো প্রগতিশীল পত্রিকার একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ৫০ টাকার বিনিময়ে নাপা পাওয়ার জন্য কিভাবে জামায়াতের ডাক্তারদের দ্বারে, ইবনে সিনা'র আউটডোরে সিরিয়ালে বসেন? তখন কি একবারের জন্য তার মনে হয়নি, এটা ইবনে সিনা, জামায়াতের প্রতিষ্ঠান? যেখানে তিনি গেছেন, তাদের পূর্বসূরীরা কিভাবে হত্যা করেছেন ৩০ লাখ মানুষকে তা তিনি জানেন না? অবশ্যই জানেন। যারা প্রগতিশীলতার মুখোশ পড়ে অন্তরে জামায়াতের ইবনে সিনাকে লালন করেন, তারা ছদ্মাবরণ লুকিয়ে রাখতে পারবেন না, এটাই স্বাভাবিক! যেমন পারেননি জামায়াতের মতো অনলাইন প্রচারণা না করতে। দোষটা অবশ্য তার না। এমন একজন মহিলা সাংবাদিক তার বন্ধু, যার বন্ধু পাকিস্তানের করাচিতে ক্যারিয়ার গড়ে তৃপ্ত! যিনি অনলাইনে ক্লিনইমেজধারী মুক্তচিন্তার মানুষদের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে চাকরি 'নট' করার ষড়যন্ত্রে ব্যস্ত। কিন্তু দূর্ভাগ্যের বিষয়, দূরদর্শী দেশনায়কের কাছে সেই ষড়যন্ত্র নিয়ে ঘেঁষতে পারেন না।

ইবনে সিনার সঙ্গে কথা বলার ইচ্ছে না থাকলেও যেহেতু প্রেসক্রিপশনের সঙ্গে আর মামলার ভাষার সঙ্গে খটকা লাগছে তাই তাদের একটা ব্রাঞ্চে কথা বলেছি। তারা জানিয়েছেন, মামলার বক্তব্যের সঙ্গে প্রেসক্রিপশনের ভাষ্য মিলে না! বললাম, কেমনে কি? প্রেসক্রিপশনে তো 'ফিজিক্যাল এ্যাসাল্ট'! তিনি জানালেন, 'ধরুন, আপনি এসে বললেন, উহ...আমার এখানে ব্যথা...আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি...তবে সেটাও ডেসক্রিপশন অব ডিজিজে লেখা থাকবে। ব্লিডিংয়ের বিষয়টি এখানে নেই। আর মামলার এজহার অনুযায়ী এতোটা আঘাত হলে শুধু নাপা থাকতেই পারে না। তাও আবার, যদি ব্যথা থাকে ভরা পেটে খাবেন। তার মানে প্রেসক্রিপশনের সময় ব্যথা...। আর এটা দিয়ে তারা মুকুল ভাইর বিরুদ্ধে তেমন কিছু করতে পারবেন না।' তাকে দেখালাম, এ তথ্য জানতে অটোমেটিকভাবে একদিনের রিমান্ড মঞ্জুর! আর অনলাইন, অফলাইনেতো তিনি বাংলা ভাই, শায়খ রহমানের চেয়েও ভয়ংকর 'জঙ্গী'। এ গুরুতর অপরাধে জিটিভির থেকে চাকরি 'নট'!

আর হ্যা, রিমান্ডে তিনি বলেছেন, তাকেও তার স্ত্রী মারধর করতেন। অনেকেই বলবেন স্ত্রীর ভাঙ্গা হাত...। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, হাত ভাঙ্গা হলেও পা কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালোই আছে। নারী নির্যাতন সংক্রান্ত আমার দেখা ৭০ শতাংশ মামলা মিথ্যা, এমন একটি বাক্য আমি আগেও লিখেছি। তবে আদালতে বিচারাধীন এ মামলা সত্য, নাকি মিথ্যা তা বলার আমি কে? সেটাতো সময়মতো শুধু মাননীয় আদালতই বলতে পারবেন। প্রেসক্রিপশনটি আদালতে সাবমিট করা এভিডেন্স বিধায় আইনজীবিদের পরামর্শে স্ক্যানকপি প্রকাশ করলাম না।

আহসান কামরুল
০৬.০৭.২০১৫ খ্রি.
ঢাকা।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×