somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদলের জুতাপেটা খেয়ে গাফফারকে নিয়ে পার্থর উন্মাদনা!

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৫ সালের রমজান মাস। এখনকার 'ইসলামিক স্কলার আণ্ডালিভ' তখনো ব্যরিষ্টার আন্দালিভ রহমান পার্থ। স্বনামে তেমন কেউ চেনেন না। পিতার পরিচয়ে পরিচিতো। বিএনপি, জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকারের প্রায় শেষ সময়। নাজিউর রহমান মঞ্জু'র বিজেপি সেই জোটের 'চার আনা'র শরীক। তাই জোটের 'শরীকপুত্র'র সাধ জাগলো, তিনি সংসদ সদস্য হবেন। তার 'এক আসনের পিতা'র সঙ্গে থেকে তো আর নিজে জোটের টিকিট পাবেন না। বাপের দূর্নীতির টাকায় বিদেশে পড়ে অন্ততো এ জ্ঞানটুকু তার হয়েছে। তিনি হিসাব করলেন। হিসেবে দেখলেন, ভোলা-১ সংসদীয় আসনে তখনকার সংসদ সদস্য মোশারেফ হোসেন শাহজাহান আছেন ধর্মমন্ত্রী হিসেবে। ভাবলেন, পাত্তা পাবেন না। ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিম। অঙ্কের হিসাবে দেখলেন, বানরের বাঁশ বেয়ে ওঠার মতো সেখানে তারেকের 'ব্যাম্বু ইজ অন'! কারন, তিনি জানতেন হাফিজ ইব্রাহিমের ভাই গিয়াস উদ্দিন আল মামুনের তারেকপ্রীতি। ভোলা-৩ আসনের হিসাব মিলাতে পারলেন না। ওই আসনে আছেন মেজর হাফিজ। তিনি তখন খালেদা জিয়ার চরম বিশ্বস্থতায় দুই, তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ভোলা জেলার চারটা আসনের মধ্যে তিনি শেষ আসনকেই 'নিরাপদ' মনে করলেন। এ আসনে আছেন, বিএনপি'র এখনকার বিদেশবিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন আলম। তার দৃষ্টিতে তিনি কোনো হেভিওয়েট নন। তাছাড়া তিনি হলেন, উড়ে এসে জুড়ে বসা পাবলিক। তাই 'প্যাদানী' খাওয়ার সম্ভাবনাও কম!

'প্যাদানীর সম্ভাবনা কম' মনে করায় তিনি ওই রমজানে ভোলা সদর থেকে প্রায় প্রতিদিন ইফতার, আর তারাবীহর রাজনীতি শুরু করলেন। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন। এক কান, দুই কানের পর এ খবর গেলো নাজিম উদ্দিন আলমের কানে। তিনি তার আসন নিয়ে একরকম নিরাপদই ছিলেন। কারন, আওয়ামীলীগের রাজনীতি এখনকার এম.পি আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকব, আর আরেক নেতা জয়নাল আবেদীন'র মধ্যে বিভক্ত ছিলো। তারা দু'জনেই অনঢ় দলের মনোনয়ন পাওয়ার জন্য। চলছে সমাবেশ, পাল্টা সমাবেশ। উভয় পক্ষের সমাবেশে ইট, পাটকেল ছোড়াছুড়ি! এ অবস্থায় আমকুড়াচ্ছেন বিএনপি।

নাজিম উদ্দিন আলমের এ 'বাড়া ভাতে ছাই' দিতে এসেছেন তখনকার পার্থ। তিনি করছেন 'জনসংযোগ'। এলাকায় ঢালছেন স্বৈরাচারের মন্ত্রী থাকাকালীন বাপের দূর্নীতির টাকা। সহ্য করলেন না না.উ আলম। রমজানের 'রাজনৈতিক তারাবীহ'র নামাজ পড়ে বের হয়ে থানা রোডে আসলেই শুরু হলো 'প্যাদানী'! গাড়ির কাঁচভাঙ্গা, জুতাপেটা। যেমনটা খেয়েছিলো বি.চৌধুরী, মাহি বি. চৌধুরী। আমি তখন চরফ্যাশন সদরে থাকি। ইন্টারমিডিয়েটে পড়ালেখার সুবাদে। ছোটো ভাই আকরাম ফোন দিয়ে জানালো। পার্থর বিষয়ে তার উদ্বেগের কারন, বিএনপি বিরোধী রাজনীতির কারনে। আমরা তখন একধরনের খুশি ছিলাম, বিএনপির 'বাড়া ভাতে' পার্থর 'ছাই' ঢালার জন্য! তাই এ খবর শুনে থানায় ফোন করলে সেই যাত্রায় ছাত্রদলের মাহমুদ গ্যাংদের হাতে আরো বড় ধরনের 'প্যাদানি', আর জুতাপেটার হাত থেকে রেহাই পেয়েছেন। অবশ্য এর কিছুদিন পরে আবার ভোলা সদরে ছাত্রদলের 'নেতা' মাহমুদকে সেই 'প্যাদানি'র জবাব দেয়া হয়েছিলো। পার্থ তখন গুরুত্বপূর্ণ কেউ না হওয়ায় বিষয়টা মিডিয়ায় তেমন একটা আসেনি। জাতীয় রাজনীতি দূরে থাক, বিএনপি, হেফাজতি জোটে এ 'মূর্খ স্কলার' যদিও এখনো কোনো গুরুত্বপূর্ণ কেউ নন।

প্যাদানীর পর চুপ থাকলেও বাবা মারা যাওয়াটাই তার জন্য শাপে বর হয়! তার বাবা, আর বিএনপি, জামায়াতের ধর্মমন্ত্রী শাহজাহান না থাকায় গতো ২০০৮ সালের নির্বাচনে ভোলা-১ আসনে চারদলের টিকিট পেয়ে এম.পি! কাজে না থাকলেও, খালি কলসির মতো বেশি বাজার কারনে সরকার বিরোধি অংশের কাছে 'জনপ্রিয়তা' পান। আর অনলাইনে ছাগু সম্পদ্রায়ের করুণা পাওয়ার পর তখনকার এ ব্যরিস্টার হয়ে ওঠেন 'ইসলামিক স্কলার'। সংশ্লিষ্ট বিষয়ে লেখাপড়াবিহীন এ 'স্কলার' ফেসবুকে বিভিন্ন ফতোয়া দেন! ছড়ান ধর্মীয় উন্মাদনা। কারন তিনি জানেন, বিএনপি, জামায়াতের লোকদেরকে কিভাবে উন্মাদ করতে হয়। আর তিনি সে দিক থেকে 'স্বার্থক'।



রসূল, রাসূলুল্লাহ (সা.), হযরত আবু বকর (রা.), হযরত আবু হোরায়রা (রা.) এর নামের অর্থ ইত্যাদি বিষয়ে আবদুল গাফফার চৌধুরির মন্তব্যের বিষয়ে 'আণ্ডালিভ স্কলার' ফেসবুকে তার সবশেষ ফতোয়া 'প্রসব' করেছেন। সেখানে তিনি বলেছেন, 'জনাব লতিফ সিদ্দিকি যখন ইসলাম নিয়ে কটূক্তি করেছিল তখন বলেছিলাম যে এই লোককে জুতা মারলে মিনাতে শয়তানকে পাথর মারার মত সাওয়াব হয়ত হবে না, তবে কিছু সাওয়াব অবশই হবে। এখন এই সংবাদটি পরার পর আমার মনে হছে যে জুতা মারার বেপারটা গাফফার সাহেব এর ওপরও প্রযোজ্য...।। যে যত বড় কলামিস্ত, লেখক, রাজনীতিবিদ বা যাই হোক না কেন, ইসলাম কে অপমান করলে সে সবচেয়ে বড় অপদার্থ, মূর্খ । আপনি দেশে আসুন, বুঝবেন যে জনগন আপনাকে মন থেকে কতখানি ঘৃণা করে...। it is fine to be secular but if you insult my religion I shall insult you and become secular again......NO matter who you are...'। 'আণ্ডালিভ পার্থ'র এ লেখাটি ভুলে ভরা বিধায় হুবহু তুলে দিলাম। তাকে প্রথমে বলতে চাই, যে এখনো ফেসবুকে ঠিকমতো একটা স্ট্যাটাস লেখার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি, সে আবদুল গাফফার চৌধুরিকে 'জুতা মারা'র মতো বিষয়ে বলার ধৃষ্টতা দেখায় কিভাবে? আমারতো মনে হয়, আবদুল গাফফার চৌধুরির পায়ের জুতা টানার যে যোগ্যতা লাগে, সেটা এখনো হেফাজতের এ 'নয়া স্কলার' অর্জন করতে পারেননি।

কোনো বিষয়ে লেখার আগে ওই বিষয় সম্পর্কে আগে জানতে হয়। তাই আমি আবদুল গাফফার ভাইর '০০৪৪২০৮৯৫.....৫' নম্বরে কয়েকবার ফোন দিয়ে তা বন্ধ পেলাম। তাই তার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিতো জানা সম্ভব হয়নি। তারপরেও আবু বকর (রাঃ), আবু হোরায়রা (রা.) এর নামের অর্থ সম্পর্কে আবদুল গাফফার যে মন্তব্য করেছেন, খাদিজাতুল কোবরা (রা.) সহ অন্যান্য সম্মানিতো সাহাবীদের নাম পরিবর্তন না করা সংক্রান্ত যে তথ্য দিয়েছেন, তা মিথ্যা হলে তার জবাব দেয়ার জন্য শুধু দেশের না, বিশ্বের ইসলামিক স্কলাররা তার জবাব দিতেন, চ্যালেঞ্জ গ্রহন করতেন। কিন্তু আমার জানামতে এমন কেউ তার কথার জবাব দেননি। কারন, তারা জানেন আরবী ভাষার অর্থ। আর সে কারনে তার এসব কথার জবাব দেয়া কোনো স্কলারের পক্ষে 'সম্ভব' হয়নি। কিন্তু মদখোর, মিথ্যাবাদী এ 'স্কলার'রা না জেনে, যুক্তিতে না এসে 'অনুভূতি'র জোয়ারে ভেসে ফতোয়া 'প্রসব' করেন! উন্মাদনা ছড়ান। রমজান, বা কোনো বিশেষ উপলক্ষ্য এলেই তাদের সেই জুতাপেটার কথা মনে পড়ে যায়! তাই তারা ছাত্রদলের জুতাপেটার শোধ নিতে চান যুক্তির বিপরীতে।

তাদের এ ফতোয়ার জেরে অতি উৎসাহী, অশিক্ষিতো কিছু 'ধার্মিক, বাঁশেরকেল্লা (বিকে) গ্যাং মেম্বার' ফেসবুকে আবদুল গাফফার নামের বাংলা অর্থ 'শুয়োরের আব্বা' বলে উন্মাদনা ছড়াচ্ছেন। এ অশিক্ষিতোরা কি জানে না গাফফার হচ্ছে আল্লাহর নাম। এ শব্দের অর্থ যারা 'শুয়োর' বলছেন, তারা কিন্তু শিরক, বা আল্লাহর নামের অপমান করছেন না! এতে অনুভূতিওয়ালা এ হুজুগে বাঙ্গালি 'স্কলার'দের অনুভূতিতেও আঘাত লাগে না। কারন, তাদের বিষয়ে অনভূতো হলে কপালে জুতাপেটা আবারো জুটতে পারে। তাই বলবো, যুক্তির জবাব যুক্তির মাধ্যমে না দিয়েই যারা আল্লাহর নামের অর্থ শুয়োর বলেন, আবদুল গাফফারের কল্লা কাটা, বা জুতা মেরে সাওয়াব অর্জনের ফতোয়া দেন, তারা আসলেই একেকটা শুয়োরের বাচ্চা।

আহসান কামরুল
০৮.০৭.২০১৫ খ্রি.
ঢাকা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:১২
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×