somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার 'সঠিক তদন্ত' চায় বিএনপি!

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৪ সালের ২১ অগাস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার 'সঠিক তদন্ত' দাবি করেছে ওই সময়ের ক্ষমতাসীন দল বিএনপি। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান।

এর মাধ্যমে পরোক্ষভাবে তিনি 'জজ মিয়া'র কাহিনীকে বিএনপি'র সাজানো নাটক বলে অভিহিত করেছেন। তবে গ্রেনেড মেরেও শেখ হাসিনাকে মারতে না পারার দু:খে জিয়ার কবরে তারা ক্ষমা চাইতে গিয়েছেন কি না, তা জানা যায়নি।



ওই হামলার সঙ্গে বিএনপির কোনও সংশ্লিষ্টতা ছিল না দাবি করে তিনি বলেন, 'আওয়ামী লীগ রাজনৈতিক কারণে তাদেরকে ওই ঘটনায় জড়াতে চায়।'

আজ শুক্রবার জিয়ার সমাধিতে যান নজরুল ইসলাম খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত শামসুজ্জামান দুদু, বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব, শামিমুর রহমান শামীম, কৃষকদলের নেতা তকদির হোসেন জসিম, শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

কবরে ফুল দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। ওই হামলাকে জঘন্য ও সন্ত্রাসী কার্যক্রম অভিহিত করে তিনি এর 'উপযুক্ত ও সঠিক' তদন্ত করে সত্যিকারভাবে দায়ীদের বিচারের দাবি জানান। সন্ত্রাসী বলে তিনি তারেক রহমানকে বোঝাতে চেয়েছেন বলে সেখানে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিএনপি, জামায়াতের জোট সরকারের আমলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ওই গ্রেনেড হামলার ঘটনায় ২৪ জন নিহত হন। আহত হন অনেকে। এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জনসভায় উপস্থিত ছিলেন। 'শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপির মদদেই ওই হামলা চালানো হয়' বলে তখন থেকেই অভিযোগ করে আসছে আওয়ামী লীগ।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে নজরুল ইসলাম খান বলেন, 'আওয়ামী লীগ রাজনৈতিক কারণে ওই গ্রেনেড হামলায় বিএনপিকে দায়ী করে।'

আওয়ামী লীগ কী বললো তাতে কিছু আসে, যায় না- এমন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, 'আওয়ামী লীগ তো অভিযোগ করবেই। এটা জনগণ বিশ্বাস করে না। যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যার কণ্ঠ আমরা শুনেছি, সেই জিয়াউর রহমানকে তারা বলে পাকিস্তানের এজেন্ট। আওয়ামী লীগ কাদের সিদ্দিকীকেও বলে রাজাকার। তাদের পক্ষে বললে মুক্তিযোদ্ধা, তাদের বিপক্ষে বললে রাজাকার।'

জঙ্গি অর্থায়নের অভিযোগে সম্প্রতি বিএনপিপন্থি তিন আইনজীবী গ্রেফতার হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নজরুল ইসলাম খান এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, 'সরকার দেখানোর চেষ্টা করছে বিএনপি সন্ত্রাসকে মদদ দেয়, বিএনপি সন্ত্রাসী দল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এদেশের জনগণ জানে এ কথা সত্য না।'

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের 'অদ্ভুত' সব মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ রাখা হয়েছে, এমন অভিযোগ করে নজরুল বলেন, 'এ পরিস্থিতির পরিবর্তন করে জনগণের সরকার গঠনে বিএনপি কাজ করছে।'

তথ্যসূত্র: প্রিয়দেশনিউজ

আহসান কামরুল
২১ অগাস্ট ২০১৫ খ্রি.
ঢাকা।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×