somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকাল বাসে প্রেম এবং বাদামের খোসা

২০ শে মে, ২০১৫ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফার্মগেট থেকে বাস পাওয়া আর চাঁদে যাওয়ার টিকেট পাওয়া একই কথা। দুটোতেই বিজয়ী হবার মতো আনন্দ থাকে। দুপুরের দিকে ঠেলাঠেলি ব্যাপারটা একটু কম থাকে। যাই হোক উঠলাম বাসে। আমার আবার সিট ভাগ্য খুব খারাপ। বাসে উঠে সিট পাইনা। আজকে পেলাম। একদম শেষের সরলরেখা সারিতে।
আমার সামনের সিটের পরের সিটে বসেছিল একজোড়া কপোত-কপোতী । তাদের আচরণ দেখে নিজেরই সন্দেহ হচ্ছে আমি আসলে কোথায় আছি? লোকাল বাসে নাকি পার্কে। এরকম লদকা লদকি সাধারণত আমরা পার্কে দেখেই অভ্যস্ত, লোকাল বাসে না। যাই হোক আমি হেডফোনে গান শোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করলাম। কিন্তু সম্ভব হচ্ছে না। অন্যরাও এদের উপর খুব বিরক্ত কিন্তু কেউ কিছু বলছে না। আবার অনেকেই ব্যাপারটা যাত্রাপথে এন্টারটেইনমেন্ট হিসেবে নিচ্ছে। হঠাৎ আমার নিচের দিকে চোখ গেল। এরা যে এতক্ষণ বাদাম চিবুচ্ছে আমি খেয়াল করিনি। বাদাম খেয়ে খেয়ে সুন্দরমতো তার খোসা খুবই সূক্ষ্ম হাতে বাসের ভিতরেই ফেলছে । ফলে এই খোসা মানুষের পারায় পারায় সারা বাসে ছড়াচ্ছে। আমি যেহেতু পিছে বসেছি তো এক নজর সোজা সামনে তাকালাম, দেখলাম খোসার ছড়াছড়ি নিচে। ভাবছি কয় কেজি বাদাম খেলো এই দম্পত্তি! হেল্পার ভাড়া নেয়ার সময় এরকম বাদামের খোসা দেখে সেও কিছু বলল না স্বাভাবিকভাবে। আজকাল তো আবার স্টুডেন্টের অনেক ক্ষমতা। কিছু হলেই থাবড় (থাপ্পর) দিয়ে বসে।
এদেরকে কিছু বলার জন্য অনেকক্ষণ ধরেই আমার উশখুশ লাগছে। কিছু না বলে যেন শান্তি পাচ্ছি না। শুধু মনে মনে চাচ্ছি এরা যেন আমার আগে না নামে বাস থেকে।

আমি নামার সময় ছেলেটির কাঁধে টোকা দিয়ে বললাম, এক্সকিউজ মি, বাদাম খেয়ে এখানে এভাবে খোসা গুলো ফেলানো কি ঠিক হয়েছে?
ছেলের হাবভাব দেখে মনে হচ্ছে সে খুব লজ্জা পেয়েছে ব্যাপারটা বলাতে। কিন্তু সাথেই সাথেই তার গার্ল ফ্রেন্ডের কড়া জবাব, এগুলো হেল্পার সাফ করবে।
আমি শুধু একবার মেয়েটার দিকে তাকিয়ে আবার ছেলেকে উদ্দেশ্য করে বললাম, এই আপনারাই বলেন লোকাল বাস অপরিচ্ছন্ন! আপনারাই বলেন আমাদের দেশ টা অপরিচ্ছন্ন!
এইটুক বলেই নেমে আসলাম। আমার যেন ঝাল মিটছিল না। ইচ্ছে হচ্ছিলো বাসটাকে আবার থামিয়ে আরও দুটো কটু কথা শুনিয়ে দেই। ব্যাটারা প্রেম করার আর জায়গা পায় না। এখন পার্ক ছেড়ে লোকাল বাসে চরে বসেছে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×