বাসে মেকাপ অতঃপর....
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আয়না বড়ই অদ্ভুত বস্তু। নিজের মতো আরেকটাকে দেখা যায় ওটার ভেতরে। মেয়েরা মেয়েদের জীবনের অনেকটা সময়ই এই আয়না দেখে পার করে দেয়। কোন অন্ধকার রুমের ভেতরেও কিভাবে যেন মেয়েরা খুব সাবলীল ভাবে দেয়ালের ছোট্ট আয়নাটিও খুঁজে বের করতে পারে। এই ক্ষমতা বুঝি মেয়েদেরকেই দেয়া হয়েছে। আয়না জাতীয় সকল বস্তু এদেরই আগে চোখে পড়ে। তারপর তাতে রূপ অথবা সৌন্দর্য দেখার চেষ্টা।
গতকাল বাসের ভেতর এক মেয়ে হাতে ছোট্ট একটা আয়না নিয়ে সাজুগুজু করছে। এক কথায় মেকাপ নিয়ে ঘষাঘষি। তার ভ্যানিটি ব্যাগেও একটা ষড়ভুজ আকৃতির ছোট আয়না লাগানো। মেয়েটা মনে হয় আয়নাপ্রেমিক। যাই হোক আমি যেখানে বসে ছিলাম মেয়েটা ঠিক পাশের সারির সামনের সিটে বসা। হঠাৎ খেয়াল করলাম মেয়েটার পাশে বসা ছেলেটা খুব মনোযোগ সহকারে মেয়েটার ব্যাগে লাগানো ছোট্ট আয়নায় নিজের গাল পরীক্ষা করছে। ভালোভাবে তাকিয়ে দেখলাম ছেলেটা নিজের গালের ব্রণ নিয়ে সেই ছোট্ট আয়নায় রীতিমত অস্ত্রোপচার চালাচ্ছে। মেয়েটার ওদিকে কোন হুঁশ নেই। সে মেকাপ নিয়ে ব্যস্ত। আমি খুব কৌতূহল নিয়ে ব্যাপারটা দেখছি। হঠাৎ ছেলেটার ব্রণের ভেতরের সাদা অংশ মেয়েটার মেকাপ করা গালের উপর গিয়ে পড়ল। মেয়েটা অগ্নিমূর্তি নিয়ে ছেলেটার দিকে তাকাল। আমি অনেক কষ্টে হাসি চেপে রেখেছি। পর দৃশ্যের অপেক্ষায় আছি। ভাবছি ছেলেটার কানের গোড়ায় এই গিয়ে পড়ল কিনা !
আমার ষ্টেশন চলে এল। আমি নেমে গেলাম। পর দৃশ্য দেখার আর সুযোগ পেলাম না। বিশাল এক আফসোস নিয়ে বাড়ি ফিরলাম...
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন