somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের প্রদীপ জ্বলুক প্রতিটি হৃদয়ে

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সুন্দর বাচ্চার গালে আমরা চুমু খাই। কিউট বলে কোলে তুলে নিয়ে নাকের ডগায় ডগা মেলাই। বাচ্চাটা খিল খিল করে হেসে ওঠে। আমরা আনন্দ পাই। আবার চুমু খাই। এখানে কোন অপরাধ নেই। কারও দোষ নেই। নিষ্পাপ শিশুর মতো আমাদের এই ছোট্ট আদরটুকুও নিষ্পাপ, নিঃস্বার্থ। কিন্তু নিজেদের অজান্তেই কি একটা ছোট্ট বিদ্বেষ আমরা পরিবারে ছুড়ে দিচ্ছি না? তথাপি সমাজে?

কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। একটা দাওয়াতে দুই মামা তার পরিবারসহ এলেন। দু পরিবারেই দুটো সন্তান। বড় মামার বাচ্চার বয়স তিন মাস আর ছোট মামার বাচ্চার বয়স চার মাস। তো সেই দাওয়াতে আমি ছিলাম অধম খাদিমদার। আমি খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম দুটো বাচ্চাকে আদর করার ভঙ্গি আশ্চর্যজনকভাবে বেশ আলাদা। সবাই বাচ্চা দুটোকে কোলে নিচ্ছে, আদর করছে, চুমু খাচ্ছে। কিন্তু চুমুর পরিমাণে, ধরণে রয়েছে যেন বেশ অতিকৌশলী পার্থক্য। সবাই তুলনামূলকভাবে ছোট মামার বাচ্চাটিকে বেশি আদর করছে। যেহেতু বেশি আদর করছে সেহেতু স্বভাবতই তার গালে বেশি চুমু খাওয়া হচ্ছে। তাকে ঘিরেই বারবার জটলা বাঁধছে। বড় মামার বাচ্চাকে যে কেউ আদর করছে না, চুমু খাচ্ছে না তা না। তাকেও আদর করা হচ্ছে, কোলে নেয়া হচ্ছে কিন্তু কোথাও যেন, কেমন যেন এক স্বল্পতা অথবা ঘাটতি আমি প্রথম থেকেই পোলাওয়ের বাটি হাতে দৌড়াচ্ছি আর লক্ষ্য করছি।

আমার দুর্বল, অকেজো মস্তিষ্কে সেই ঘাটতি কিংবা সল্পতার সহজ কারণটা আমি একটু পরই বুঝতে পারি অথবা বলতে গেলে সক্ষম হই।
বড় মামার বাচ্চাটা কালো, স্বাস্থ্য খুব একটা ভালো না। অন্যদিকে ছোট মামার বাচ্চাটা সুন্দর, স্বাস্থ্য ভালো। আরও বিশেষণ লাগালে ফুটফুটে কিংবা ইংরেজিতে কিউট এবং সুইট। এই বাংলা- ইংরেজির বিশেষণগুলো বড় মামার বাচ্চাটার গায়ে নেই। সে একটু পর পর এ ওর কোলে যাচ্ছে। চুপ করে পৃথিবীর মানুষগুলোকে দেখছে। তাদের ভালোবাসা দেখছে। পাচ্ছে। কিন্তু পার্থক্য কি অনুভব করছে?

সে সম্পর্কে কোন তথ্য তাকে কোলে নেয়ার পর সে আমাকে দেয়নি। কখনও কাউকে এরকম ঘাটতিমূলক কোন তথ্যও সে ফাঁস করবে কি না তাও জানা নেই। কিন্তু এই সামান্য পার্থক্যটুকু, ক্ষুদ্র স্বল্পতাটুকু তার ওই ছোট্ট মাথায় ঢুকতে হয়তো খুব একটা সময় নেবে না। সৃষ্টিকর্তা তাকে বিশেষণের আবরণ গায়ে মেখে না পাঠালেও মাথায় মগজ এক গ্রামও কম দেননি।

আমি ওকে খুব আলতোভাবে কোলে নিলাম। চুমু খেলাম। কপালের ডান পাশে কালো টিকাটা তর্জনী আঙুল দিয়ে আরও গোল করে দিলাম। যেন কারও নজরে না পড়ে। ওর কারও নজরে পড়ার দরকারও নেই হয়তো। ও পরিপূর্ণ। সৃষ্টিকর্তা কাউকে অপরিপূর্ণ করে এখানে পাঠান না।

তারপর আমি নাকের ডগা দিয়ে ওর নাকের ডগা ছুঁয়ে দিলাম। ও হাসল। পবিত্র হাসি।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×