জগতের সকল মানুষ সুখে থাকুক
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ বলে কিছুই নেই। কোনোকিছুই শেষ হয় নাহ। নাহ প্রেম না ভালোবাসা কিংবা বন্ধুত্ব। সবকিছু যেন রূপান্তর শুধু। মানুষ মরণশীল না, পরিবর্তনশীল। মানুষ পাল্টায় সময়ের সাথে। সময় পাল্টায় স্রোতের সাথে। স্রোত কার সাথে পাল্টায় কে জানে! স্রোত হয়তো একা।
- কেমন আছো?
- ভালো আছি। তুমি?
- এইতো চলছে
এরপর আর খুঁজে পাওয়া যায় নাহ সেই পরিচিত বাক্যমালার রেললাইন। যে রেললাইনের একদিন কোন শেষ ছিল না। আজ সেই রেললাইন শেষ হয়নি। হয়তো শুধু বাক নিয়েছে মাত্র। পরিবর্তন হয়েছে। প্রেমিকা মরে যায়নি। সময় পরিবর্তন হয়ে গেছে শুধু। প্রেমিকারা তো মরতে শিখেনি।
- কিরে কি খবর?
- এইতো চলছে রে। তোর?
- আছি নানা ব্যস্ততায়
টং দোকানগুলো আগের জায়গায়ই আছে। এখনো কাপে ধোঁয়া ওড়ে। আড্ডা চলে, গান বাজে। কিন্তু মানুষগুলো নেই শুধু। অন্য মানুষ এসেছে আজ। ওই যে পুরনো বানী, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। শুধু পরিবর্তন হয়। শেষ হয় নাহ কিছু। শেষ বলে কিছু নেই। শুধুই পরিবর্তনতা।
জগতের সকল মানুষ সুখে থাকুক।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন