somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক চিলতে হাসি দেখার নেশা

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভুম ভুম করে একে বেকে বাইক চালিয়ে চলে যায় ছেলেগুলো। রাস্তার মোড়ে আঙুলের ফাঁকে সিগারেট রেখে কাউকে তোয়াক্কা না করেই মাথা উঁচু করে ধোয়া ছাড়ে। যেন তারা আজকাল এলাকার বিশাল সিনিয়র কেউ। কিন্তু এখনো সকালে স্কুল ড্রেস গায়ে পরতে দেখা যায় ওদের। আগে শার্টের কলার উঁচু রাখতো আর এখন গলা পর্যন্ত বোতাম লাগায়। চুল আগেও খাড়া থাকতো এখনো খাড়া কিন্তু পার্থক্য হচ্ছে এখন মাথার দুই সাইডের চুল একদম আর্মি টাইপের কাট। মাঝখানে অনেকগুলা চুল। এদের কখন কি ট্রেন্ড চেঞ্জ হয় বুঝি না। শুধু বুঝি বেলাইনে চলে যাচ্ছে ছেলেগুলো।
বখে যাওয়ার অনেক উপায় ছিল। বিভিন্ন সার্কেল থেকে আস্তে আস্তে দূরে সরে এসেছি। বাবা মা'র কথা শুনতাম না ঠিকই কিন্তু বুঝতাম কাদের সাথে ঘোরাফেরা করলে, আড্ডা মারলে আর যাই হোক কেউ বলতে পারবে না যে, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। বাজে ছেলেদের সাথে যে চলাফেরা একেবারেই করতাম না তা না কিন্তু নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতাম সবসমই। সন্ধ্যার সময় ঘরে ঢুকে যেতাম সারাদিন হই হুল্লোড় করলেও। কারেন্ট যাওয়ার অপেক্ষায় থাকতাম, কখন যাবে আর একটু নিচে নামব। সেই দিন এখন নেই। অনেক পরিবর্তন এখনকার সময়ে।
সেদিন দেখলাম এক পিচ্চি ছেলেকে বাইক কিনে দিয়েছে বাবা। পিচ্চি, বাবা দুজনকেই চিনি। ছেলে সেভেন এইটে পড়ে হয়তো। বটবটি টাইপ বাইক। দেখলাম গলির ভিতর থেকে ধুম ধাম করে ধোঁয়া উড়াতে উড়াতে বেড়িয়ে যাচ্ছে। যেন জাহাজ গেল কোন। অথচ এখনো সিনিয়র কাউকে দেখলে দূর থেকেই গিয়ার নামিয়ে ফেলি বাইকের।
দোষটা কার আসলে? ওই ছেলেটার নাকি বাবা মায়ের।
ছেলে আবদার করেছে, একটাই সন্তান, এরকম অজুহাত দিয়ে আজকাল পার পাওয়ার চেষ্টা করেন গার্ডিয়ানরা। কিন্তু দিনশেষে ওই বাপ মা জানেন না ছেলেটা আমার কি করে বেড়াচ্ছে। আমাদের মায়ের মতো ছেলে বাসায় ফিরলে শার্টের গন্ধ শুঁকে দেখেন না তারা। দেখেন না ড্রয়ারে কোন সিগারেটের প্যাকেট আছে কিনা গোপনে।
গার্ডিয়ানদের দোষ অবশ্যই আছে। তাই বলে নিজেকে ভাসিয়ে দেয়া ঠিক নারে ভাই। টাকা দিয়ে যে কাজ হয় না সে কাজ হয় ব্যবহারে, আদবে। বাপের টাকায় বাইক কিনে মেয়েদের স্কুলের সামনে ভুম ভুম করে লাভ নেই। এলাকায় গ্যাং বানিয়ে লাভ নেই যদি তা মানুষের উপকারে না আসে। এলাকায় ডিস্কো, স্টার না সেজে অন্তত একটা টিওশনি করে প্রথম মাসের টাকা দিয়ে বাবা মাকে কিছু কিনে দাও। দেখবে নেশা ধরে যাবে। বাজে কোন নেশা না। বাবা মায়ের চোখে মৃদু জল আর মুখে এক চিলতে হাসি দেখার নেশা।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×