somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমিয়ে পড়া মানবতা জাগবে কবে?

১১ ই মে, ২০১৫ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কখনোই মানবতার উপর থেকে তোমার আস্থা হারিও না। কারণ মানবতা হলো সমুদ্রের মতোই বিশাল। - কথাটি বলেছেন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী। অসম্ভব ভাল কথা। কিন্তু যখন আমরা এক হাজারের বেশি মানুষকে একটি বিল্ডিংয়ের দেয়ালের নিচে চাপা পড়ে মরে যেতে দেখি তখন মানবতার উপর একটু হলেও আস্থা হারাতে বাধ্য হই। ২০১৩ সালের ২৪শে এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় ১,১০০ জনেরও বেশি পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছিলেন৷ এরপর ২ বছর
অতিবাহিত হতে চলেছে৷ কিন্তু আমরা কি কোন পরিবর্তন দেখেছি আমাদের গার্মেন্টসগুলোতে? রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছরকে সামনে রেখে একটি জরিপ চালানো হয়৷ এই জরিপের খাতিরে বিভিন্ন কারখানার দুই হাজার শ্রমিকের সঙ্গে কথা বলা হয়েছে৷ জরিপের তথ্য অনুযায়ী দেখা গেছে গার্মেন্টস পরিদর্শক জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স সম্পর্কে ৯২ শতাংশ শ্রমিক কিছুই জানেন না বা বোঝেন না, ৮০ শতাংশ শ্রমিক গার্মেন্টসের
বিকল্প থাকলে এ পেশা ছেড়ে দিতেন৷ শ্রমিকরা আনন্দের সঙ্গে
গার্মেন্টসের কাজ করতে ছুটে আসছে, বিষয়টি তা নয়৷ এ খাতে এখনো শ্রমিকদের জীবন ও কর্মপরিবেশ নিম্নমানের – এমনকি বর্বরোচিত৷ কিন্তু গাধার মতো খেটে দিনশেষে পেটে কিছু খাবার যেন পড়ে, গ্রামের বাড়িতে থাকা পরিবারকে সামান্য কিছু আর্থিক সাহায্য দিতে পারার আশায় কাজ করছেন শ্রমিকরা। এটি তো গেল বর্তমান শ্রমিকদের কথা। কিন্তু দুই বছর আগে যে সহস্রাধিক শ্রমিককে আমরা হারিয়েছি তাদের পরিবার কি তাদের পরিবারেরর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারানোর পর বেচে থাকার মতো যথেষ্ট সাহায্য পেয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের কথা শুনেছি যারা নানা সময় সাহায্যের আশ্বাস দিয়েছেন, অনেকে ফান্ড সংগ্রহ করেছেন। কিন্তু দেখা গেছে রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছর পরও শ্রমিকদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের নিয়মিত চিকিত্সা ও পুনর্বাসন, দায়ীদের শাস্তির মত বিষয়ে এখনো সুরাহা হয় নি৷ রানা প্লাজার ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনা, ক্ষতিপূরণের মানদণ্ড নির্ধারণ করা, ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে বিদ্যমান বাধা
অপসারণ, কারখানা পরিদর্শনকারী দল অ্যাকর্ড, অ্যালায়েন্স ও
জাতীয় ত্রিপক্ষীয় কমিটির (এনটিপিএ) কাজে সমন্বয় আনা,
কারখানা সংস্কার কার্যক্রম কার্যকরভাবে সমাপ্ত করা, বিদেশী ক্রেতারা (বায়ার) পোশাকের উচিত মূল্য দেয়া হচ্ছে না এখনো। তাহলে!!! দেখা গেল ১১০০ মানুষকে মরতে দেখেও আমাদের টনক নড়লো না। তাদের হত্যাকান্ডের সঠিক বিচার তো করতে পারলামই না, পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ কাজের ক্ষেত্রও তৈরী করতে পারলাম না। মানবতা যেন প্রতিটি পদক্ষেপে আমাকে মনে করিয়ে দিচ্ছে, মানবতা এখন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ, শুধু বিখ্যাত মানুষের উক্তির মধ্যে সীমাবদ্ধ। এখন ১১০০ মানুষের হত্যাকান্ডকেও মানুষ স্বাভাবিকভাবে নেয়, তাদের হত্যাকারীর বিচার হয় না তবুও মানুষ কোন প্রতিক্রিয়া দেখায় না। মানবতা হয়তো এখন মানুষের মনের অভ্যন্তরে গুমড়ে পড়ে থাকে। এই ঘুমিয়ে পড়া মানবতা মানুষের মনে জেগে উঠবে কবে??
সেই দিনের জন্য অপেক্ষা......।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×