আমার জানামতে নির্দলীয় নিরপেক্ষ একজন ব্যক্তি আছে। যার নিরপেক্ষতা নিয়ে আজও কোন প্রশ্ন উঠে নাই। সরকার পরিবর্তন হলে কিছু মানুষের নাম ব্ল্যাক লিস্টে আসে। তখন তাদের স্বাভাবিক কাজ কর্ম ৫ বছরের জন্য ব্যহত হয়। উদাহরণ স্বরূপ বলায় যায় শফিক রেহমানের কথা। তিনি একজন ট্যালেন্ট মানুষ। বিএনপি পন্থী। বিএনপি সরকারের আমলে লাল গোলাপ করতে পারেন সরকারী টিভিতে আর সরকার পরিবর্তন হলে আসসালামু আলাকুম (এত ভদ্র ভাবে বলা হয় কিনা সন্দেহ)। কিন্তু আমি যেই মানুষটার কথা বলতে যাচ্ছি তিনি প্রতি সরকারের আমলেই নিজের কাজ দক্ষতার সাথে চালিয়ে গিয়েছেন। আজ পর্যন্ত কোন সরকার খুঁজে বের করতে পারে নাই যে তিনি কোন পার্টি করেন বা কিঞ্চিত হলেও সাপোর্ট করেন। তিনি ভোট দেন কিন্তু আমার কেউ জানি না তার সীল কোন দলের পক্ষে গেল (আদৌ ভোট কেন্দ্রে যান কিনা কে জানে)। তার অতীত রেকর্ডে কোন খারাপ কিছু নেই শুধু মাত্র একবার তিনি ভুল করে একটি সিনেমায় ভিলেনের অভিনয় করেছিলেন। অভিনেতা হিসেবে পরিচিত না হয়ে তিনি বরং বেশীর ভাগের কাছে উপস্থাপক হিসাবে বেশী পরিচিত। তিনি হলেন হানিফ সংকেত। এই মানুষটার নিরপেক্ষতা নিয়ে ইহজন্মে কোন কথা উঠেছে বলে অন্তত আমার জানা নাই। দুই দল যদি নিরপেক্ষ কাউকে না পান দেন হানিফ সাহেবই হতে পারেন সেই ব্যক্তি। আশা করি প্রধান দুই দলও দ্বিমত করবে না (যদিও দ্বিমত করার সম্ভাবনা ১০০%)। হানিফ সাহেব কে ক্ষণস্থায়ী সরকার এর প্রধান বানিয়ে বর্তমান সমস্যার সমাধান করা যায় বলে মনে করি। তাকে ধরে বেধে অনুরোধ করে রাজি করিয়ে বলতে হপে প্লিজ আপনি সরকার প্রধান হয়ে নিরপেক্ষ ভাবে আমাদের একটা নির্বাচন উপহার দিয়ে বর্তমান সংকট উত্তরণে সাহায্য করে বাধিত করুন। কিন্তু তিনি কী রাজী হপেন? আর তা না হলে জলিল সাহেব তো হাতে আছেন। উনি হলে বিশেষ দান। মোক্ষম চাল হিসাবে উনাকে ব্যবহার করা যেতে পারে। দেখা যাক বর্তমান ক্যাচাল এর সমাধান শেষ পর্যন্ত কোন জলিল সাহেব করতে পারেন। আল্লাহ আমাদের সহায় হওন।আমাদেরকে এই ক্যাচাল থেকে মুক্তি দিন।
Facebook version: http://goo.gl/ndSHJG
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


