somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাপা+কাজ= সফলতা? / কাজ= সফলতা? / চাপা= সফলতা?

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. মোবিন সাহেব ইউনিলিভার কোম্পানির বড় অফিসার। সারাদিন তার উপর কাজের বোঝা থাকে, এমন একটি ভাব নিয়ে চলাফেরা করেন। নিঃশ্বাস ফেলার সময় পান না। মোবিন সাহেবের কিছু বড় বড় গুন আছে। যেমন তিনি যদি কোন কাজ করেন, তা যতোই ছোট হোক না কেন, তিনি তা ফুলিয়ে ফাপিয়ে এমন ভাবে উপস্থাপন করেন, শুনে যে কারো মনে হতে পারে বেসম্ভব একটি কাজ তিনি জলিল সাহেবের মত মিশন আনপসিবল করে উদ্ধার করেছেন। এর সাথে সাথে অফিসের অন্য ব্যক্তির কাজের ক্রেডিট তিনি নিজ নামে চালিয়ে দিতেও বেশ পারদর্শী। এমন কাজ যেদিন তিনি করতে পারেন সেইদিন তার পেটে খাবার পড়ার আগেই তা হজম হয়ে যায়। অফিসের বাথরুম ধোয়া থেকে শুরু করে বিদেশী ক্লায়েন্ট এর সাথে মিটিং, সকল কাজ তিনি একা একা করেন, এমন বক্তব্য প্রায় তিনি সকলকে বুঝাতে থাকেন। যাই হোক, একদিন তার উপর দায়িত্ব দেওয়া হল পচা সাবান কোম্পানিতে কিছু কাগজাদি স্ক্যান করে মেইলে পাঠাতে হবে। তিনি আবার কম্পিঊটারের বিষয়ে তেমন দক্ষ না। অফিসের আরেক ছোট অফিসার তাপস ঘোষ কে দিয়ে স্ক্যান করে মেইল পাঠানো হল। এবার মোবিন সাহেব এই কাজের রিপোর্ট করলেন তার বড় অফিসারের কাছে এই ভাবে, “স্যার আপনি পচা সাবান কোম্পানিকে যা যা মেইল করতে বলেছিলেন, তার আমি বার বার পরীক্ষা করে দেখে, তারপর স্ক্যান করতে যাই। স্যার আমি মোবিন, স্ক্যান করতে গিয়ে দেখি স্ক্যানার কাজ করে না। তারপর স্যার আমি স্ক্যানার ধরে দিলাম এক ঝাকি। দেখি কেমন যেন কট কট শব্দ করে। বুঝে গেলাম কাজ হয়েছে। এরপর স্যার স্ক্যান করলাম। মেইল পাঠাতে গিয়ে স্যার দেখি মেইল যায় না, অনেক অনুসন্ধান করার পর আমি মোবিন বুঝতে পারি, স্ক্যান করা ইমেজের সাইজ বড় হয়ে গিয়েছে। স্যার তারপর আমি মোবিন অনেক বুদ্ধি খরচ করে, দিলাম এক ধমক। ও আল্লাহ দেখি তড়তড় করে সব আপ্লোডাইতেছে। এরপর স্যার আমি বুদ্ধি করে মেইল যে পাঠাচ্ছি তার একটা ছবি, মোবাইলের ক্যমেরা দিয়ে তুলে রাখলাম। তারপরে দিলাম সেন্ড বাটনে চাপ। মেইল তো আর সেন্ড হয় না। আমি স্যার তখন দুই হাতের বুড়া অঙ্গুল দিয়ে এমন এক চাপ দিলাম যে, মেইল একদম কম্পিঊটার ফুটা করে পচা সাবান কোম্পানিতে চলে গেল। মোবিন সাহেবের বিবরণ শুনে উপস্থিত লোকজনের মনে এই বিশ্বাস জন্ম নিল যে, মেইল পাঠাতে পারা অনেক বড় জটিল একটি কাজ। যা মোবিন সাহেব ছাড়া করা সম্ভব নয়।

২. তাপস ইউনিলিভার কোম্পানির ছোট অফিসার। কাজ সে ভালই পারে। তবে সমস্যা হল, তা ফুলিয়ে ফাপিয়ে বলা দূরে থাক, যতটুকু করেছে সেটাই বলতে পারে না। শুধু মাত্র রেজাল্টাই বলে। একদিন তার উপর দায়িত্ব দেওয়া হল, পচা সাবান কোম্পানির কাছে ১ কোটি টাকা পাওনা আছে। তিনি যেন ব্যপারটি দেখেন। অনেক ঝামেলার পর, ঘণ্টা খানেক ধরে আলোচনার করে তাপস সফল হল। সম্পূর্ণ টাকা উদ্ধার করে, ব্যাংকে জমা দিয়ে তাপস বড় অফিসার এর কাছে রিপোর্ট দিল এক বাক্যে। “স্যার, জব ডান”। বলে চলে আসে নিজ ডেস্কে। সেখানে আবার মোবিন সাহেব উপস্থিত, তিনি তাপসের অনুপস্থিতিতে বলা শুর করলো, স্যার আমি মোবিন ১ কোটি টাকার এই বিষয় নিয়ে অনেক চিন্তা করে তাপস কে বলে দিয়েছিলাম, কি ভাবে কাজ করতে হবে। স্যার, আমি মবিন .. .. .. .. .. .., স্যার আমি .. .. .. .. .. .., স্যার .. .. .. .., স্য .. .. .. .. .. ..। এই কারনেই স্যার তাপস কাজটা করতে পারলো। যদিও এ রকম কোন সাহায্য মোবিন সাহেব অন্য কলিগদের করেছেন বলে শুধু মাত্র রূপকথায় পাওয়া যেতে পারে।

৩. চাপার জোরের কারনে মোবিন সাহেব অল্প কিছুদিনের মধ্যেই ইউনিলিভার কোম্পানির আরো বড় পর্যায়ে চলে যান। আর তাপস ধীরে ধীরেই উপরে ওঠে। তাই বলি, শুধু কাজ করলেই হপে না, চাপাও মারতে হপে। এটম খাও চাপার জোর বাড়াও।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ গল্পটির ঘটনা ও চরিত্র কাল্পনিক। জীবিত বা মৃত কারো সাথে মিলে গেলে তা অনিচ্ছাকৃত এবং বাস্তব কোন ঘটনার সাথে ও কোন ব্যক্তির সাথে মিলে গেলে তা কাকতালীয় মাত্র।

পুনশ্চঃ ১০ বছর পর তাপস ইউনিলিভার কোম্পানির ওই পদেই বহাল হল, যেখানে মোবিন সাহেব ছিলেন। আর খালি চাপার উপর থাকার কারনে মোবিন সাহেব বহুকাল আগে পচা সাবান কোম্পানিতে তাপসের পদে চাকুরী নেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×