somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওই বদটারে ব্লক মেরে দাও।

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বীর, একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে।
তো আমি কী করবো?
ওকে একটু সাইজ করে দাও না।
পারবো না ম্যডাম। আমি কিছু নীতি নিয়ে চলি। তার মধ্যে অন্যতম হলঃ "মেয়েদের সামনে ডোন্ট বি এ হিরো"।
তাহলে এখন কী করবো?
ওই বদটারে ব্লক মেরে দাও।
তাতে তো মাসে মাসে মোবাইল কোম্পানিকে টাকা দিতে হবে। আমি টাকা খরচ করতে চাই না। বিনা পয়সায় সমাধান চাই।
তাহলে গুগল প্লে থেকে এ্যাপ নামায় নে।
পুষ্প ক্যাট ক্যাট করে বলে, আরে বলদ, আমি তো নোকিয়া ১১০০ ইউজ করি।
তাহলে মোবাইল এর call divert অপশন এ গিয়ে voice call এর জন্য "Divert when busy / If busy" এ্যাক্টিভ কর। তারপর To other number এ অপারেটর অনুসারে জিপি এর জন্যঃ ১২৬৬, রবি এর জন্যঃ ৮১২১, বাংলালিংক এর জন্যঃ ৭৭০, এয়ারটেল এর বেলায়ঃ ৭৮৯
নাম্বার বসিয়ে Ok তে দে টিপ। ব্যাস কাজ শেষ ।
পুষ্প চোখ ছোট ছোট করে সন্দেহের দৃষ্টিতে বলে, তাহলে কী হবে?
.
বীর, উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে পার্ট নিয়ে বলে আল্লাহই জানে কী হবে।
পুষ্পের আগ্রহ জাগানোর পর, কোন উত্তর না দেবার মজাই আলাদা। বীরের সেটা ভালই জানা আছে। পুষ্প আবার বদের বদ। এই মেয়ে কথায় কথায় থ্রেট মারে।
বীর বলবি, না লাশ ফালায় দিমু।
একটা মেয়ের মুখে লাশ আর দিমু শব্দ শুনলে আত্মা কেঁপে ওঠে।
বীর ভীতু মানুষ। নামে বীর হলে কী হবে। পোলাডা *****।
.
বলতেছি বাবা। মিনমিন করে বীর এভাবে ডাইভার্ট করার রেজাল্ট বলা শুরু করে। এভাবে ডাইভার্ট অপশন করে রাখলে, যে কলার ই তোকে call করুক না কেন, শুধু call টা কেটে দিবি । এখন যে call করেছে তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে যাবে। কিন্তু সে তখন তোর কথা না শুনে, শুনবে অন্য রোবটিক কিছু কথা। যার কারনে তেনার ব্যলেন্স ফুরাতে থাকবে মাগার তোরে ধরতে পারবে না। এরকম বার কয়েক কেটে দেবার পর দেখবি, ভালবাসা কই পালায়।
পুষ্প রেগে বলে ভালবাসা মানে? এরা তো ডিস্টার্ব করার জন্য ফোন দেয়।
ওই একই কথা।
এইবার বীর সাহেব বলেন, তাতে কী আমার টাকা কাটা যাবে।
জী না ম্যডাম। আপনি সেফেই থাকবেন। খালি টাকার চিন্তা।
ক্যন্সেল করতে চাইলে কী করবো?
Divert অপশনে গিয়ে Divert when busy / If busy তে cancel চাপলেই cancel।
ধন্যবাদ। পুষ্পের চিরচেনা শুকনা ধন্যবাদ।
শুধু ধন্যবাদ! তোর এত টাকা বাচায় দিলাম। মাসে মাসে কোন টাকা লাগবে না। ধন্যবাদের সাথে দুইটা টাকা দে, একটা বিড়ি খাই।
কোন উত্তর না দিয়ে হনহন করে হাটা দেয় পুষ্প। এই মেয়ে এমন কেন? কাজ শেষ, গো টু নিজের পথ।
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×