ছড়াঃ বিজলীরানী
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[ বর্তমানে সার্বিকভাবে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেক ভালো। কিন্তু ২০১০ / ১১ সালের দিকেও বিদ্যুতের অবস্থা খুব খারাপ ছিল। বিশেষ করে আমাদের মফঃস্বল শহরের অবস্থা ছিল বর্ণনাতীত। সেই সময় এই ছড়াটি লিখেছিলাম, যা প্রথম আলো ব্লগে প্রকাশিত হয়েছিল। সামহোয়্যার ইন ব্লগের প্রিয় বন্ধুদের জন্য ছড়াটি পুনরায় পোস্ট দিলাম। ]
সকাল থেকে বিদ্যুৎ নেই
এখন বিকেল পাঁচটা
ল্যাপটপে চার্জ ফুরিয়ে গেছে
নিকষ কালো কাঁচটা
সেলফোনে চার্জ নিভু নিভু
টিভির কাঁচও ফরসা
ক্রিকেট খেলা দেখতে পাবো
নেই কোন তার ভরসা
বিদ্যুৎ নেই, পানিও নেই
এঁঠো থালায় গন্ধ
টয়লেটে যে যাবো রে ভাই
সে পথও তো বন্ধ
অচল ফ্যানের নিচে বসে
আমার মিসেস ঘামছে
রাগ দেখে তার ভাবছি আমি
যুদ্ধে বোধ হয় নামছে
খাম্বা হলো, কুইক হলো
আর কী বাঁকি থাকলো?
ঘোমটা টেনে বিজলীরানী
মুখটা ঢেকে রাখলো
বিজলী বিলের কাগজ দেখে
মাথার ঘিলু ফুটছে
ঘর ছেড়ে ভাই বিজলী তবু
আকাশ পানে ছুটছে
বিজলী চেয়ে দোষ করেছি
অনেক হলো শিক্ষা
আর না জনাব, কুকুর সরান
চাই না এমন ভিক্ষা।
*****************
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন