আমার মনে আছে ছোট বেলায় স্কুলে যখন লাইন দিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতাম, তখন তার প্রেমে পড়িনি। তবে সবাই মিলে চিৎকার করে “ওমা ফাগুনে তোর......” বলার সাথে সাথে আমার হাসি পেয়ে যেত। প্রথম বার বুকে এই গান আঘাত করলো খেলার মাঠে। গ্যালারি ভর্তি দর্শকের সাথে গলা মিলিয়ে যখন হেঁড়ে গলায় গাইছিলাম, মনে হচ্ছিল এর চাইতে মধুর কিছু কি হতে পারে আর! দুই চোখ ভরে উঠেছিল নোনা ভালবাসায়। এত মমতা ভরা, এত আদ্র! ঠিক মায়ের আদরের মত। উষ্ণ চুম্বন একে দেয় কপালে, আদরে এলোমেলো করে দেয় চুলগুলো! এরপর একদিন কোন এক নির্বাসনের সন্ধ্যা বেলায়, দ্বিতীয় বারের মত সে মমতার আদ্রতা টের পেলাম! কি যেন অদ্ভুত একটা ব্যান্ডের অচেনা এক মেয়ে আদ্র করে দিল আমার চোখ। একবার নয়, যতবার শুনলাম, ঠিক ততবার! মনে হল মা তার ছেলেকে বুকে টেনে আদর করছে! আজকে হটাত শুনি এই গান গেয়ে নাকি তারা দেশদ্রোহী খেতাব পেতে যাচ্ছে। সত্যি ওরা দেশদ্রোহী! দেশের মানুষকে কাঁদানো তো দেশদ্রোহিতারই সামিল। ভালো করে শাস্তি দেয়া উচিৎ এদের, আর কেউ কখনও যেন আমাদের কাঁদাতে না পারে। আমরা মমতায় আদ্র হতে চাই না, আমরা বিশুদ্ধ দেশপ্রেম চাই; নিরেট, আবেগহীন!
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।