somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নির্বাসন : মুক্তির গান

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

The Game plan

আমি আমার জীবনে এত লম্বা সময় কখনও চেয়ার টেবিলে বসে অফিস করিনি। আমার গজিয়ে ওঠা শেকরটা চেয়ারের নরম গদির ভেদ করে মাটি খুঁজছিল বোধহয়। ইউ এন এর কড়া নিরাপত্তা দেয়া ডেস্কটপের নেটওয়ার্কের ছিদ্রান্বেষণে কিছুদিন মজা খুজে পেলেও আস্তে আস্তে তা ম্যার ম্যরে হয়ে উঠতে লাগল। আসলে আমি জেট ফুয়েলের গন্ধ, কপাল বেয়ে নেমে আসা চোখ জ্বালা করা ঘাম আর রক্তে উত্তাল জাগানো উত্তেজনার অভাব বোধ করছিলাম খুব বেশি রকম। বেশ কিছুদিন যাবত তাই আমার গজিয়ে উঠা শেকড়টাকে উৎপাটনের চেষ্টা করছিলাম। আমার দৈনন্দিন কাজের বৃত্তান্ত হচ্ছে ইউ এন এর ভেতর যাবতীয় উড্ডয়ন বিষয়ক কর্মকাণ্ডে নিয়োজিতদের উপরে ছড়ি ঘোরানো। সেই অর্থে বলা যায় আমি এই এলাকার বেশ একজন কেউকেটা। আমার ডেনিশ বসকে সরাসরি বলে ফেললাম এক সকালে, উড্ডয়ন বিষয়ক কর্মকাণ্ড যথাযথ ভাবে পালন হচ্ছে কিনা তা সচক্ষে দেখার সাধ হয়েছে আমার। আমার বিচক্ষণ ঊর্ধ্বতন কর্মকর্তা মুচকি হেঁসে বুঝিয়ে দিলেন, আমার অন্তর্নিহিত উদ্দেশ্য তার বুঝতে আর বাকি নেই। রক্তের স্বাদ পাওয়া বাঘ যে এতদিন শাকপাতা খেয়ে টিকে ছিল এতেই কিঞ্চিৎ বিস্মিত মনে হল তাকে। তবে ব্যপারটিকে তিনি দাপ্তরিক রূপ দান করে আমাকে একটি After Action Report এর ফান্দে ফেলে বললেন, যাও এইবার, কাম কইরা খাও! তবে আমার শেকরটা এত বেশি অস্বস্তিকর হয়ে উঠছিল যে আমার কাছে এইটুকু কষ্ট কিছুই মনে হল না। আমি মহা আনন্দে পরিকল্পনা করলাম উড্ডয়নের, আমার আকর্ণ বিস্তৃত হাসি দেখে কারো বুঝতে বাকি রইল না খাচার পাখি আজ মুক্তির আনন্দে আছে।



Who let the dogs Out!!!!!

লাইবেরিয়ায় ইউ এন এর কাছে ইউক্রেনের তিনটি এম আই-২৪ গানশিপ রয়েছে। যুদ্ধবাজদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধে এই হেলিকপ্টার গুলো নাম করেছে। রাশিয়ান আর আফগান যুদ্ধের সময় আফগান মুজাহিদদের কাছে আমেরিকা Stinger Missile তুলে দেবার আগ পর্যন্ত ত্রাস সৃষ্টি করে রেখেছিল এই মেশিনটি। এই মিশনে তার কাজ অবশ্য উল্টো, ত্রাস সৃষ্টি রোধ করা। লাইবেরিয়া আর আইভরি কোস্টের বর্ডারে নিয়মিত টহল দেয় এই গানশিপ গুলো। আমার ডাবল ইঞ্জিন আফটারবারনারের স্বাদ মেটাতে পারবেনা জানি, তবে মন্দের ভালো। তাছাড়া এর কুখ্যতিও আমাকে টানছিল। এই গানশিপ গুলোতে চড়তে হলে আমাকে যেতে হবে সীমান্তের কাছাকাছি একটি জায়গায়। ব্যাকপ্যাক গুছিয়ে বের হয়ে পড়লাম অভিযানে।

জায়গাটির নাম গ্রীনভিল। একটি সমুদ্র বন্দর। শহর না বলে গ্রাম বলা যায় বড়জোর। মেজর শাহিন স্যার এই জায়গায় একজন ইউ এন মিলিটারি অবসারভার হিসাবে আছেন। আমার মাথা গোঁজার ঠায় হল তার সাথেই। সম্পূর্ণ বিরূপ পরিস্থিতিতে কিভাবে একবছর কাটান আমাদের সামরিক কর্মকর্তারা তা আসলে ভাষায় বর্ণনা করা সহজ নয়। সামরিক বাহিনীর ঘোর নিন্দুকদের যদি দেখানো যেত, হয়ত কিছুটা সহানভুতিশীল হতেন তারা। ঢালাও ভাবে ‘তকমা’ লাগাতেন না। শাহিন স্যার আমাকে আমন্ত্রন জানালেন তাদের একটি পেট্রোল গ্রুপের সাথে বের হতে। আমি সানন্দে রাজি হয়ে গেলাম। গাড়ির নাম নিশান পেট্রোল; অফ রোড ড্রাইভিঙের জন্যে বিশেষ ভাবে তৈরি। অবিরত বৃষ্টি রাস্তাগুলোকে চলাচলের অযোগ্য করে তুলেছে। এর মাঝেই এই গাড়ী এত সাচ্ছন্দে চলছিল যে রীতিমত শ্রদ্ধাবোধ করলাম এর নির্মাতার প্রতি। রাস্তার একটি ছবি দেখলেই বুঝতে পারবে সবাই আমি কি বলতে চাইছি।



বেশ কিছু নতুন কায়দা কানুন শিখলাম শাহিন স্যারের কাছ থেকে, তার মধ্যে একটি হচ্ছে গিয়ার শিফট করে গাড়ির গতি নিয়ন্ত্রন করা। পিচ্ছিল রাস্তায় ব্রেক ব্যবহার না করে গিয়ার দিয়ে গতি কমালে এক্সিডেন্টের ঝুকি কমে যায় নাকি। সন্ধ্যা নামলে ফিরলাম আমরা; নাকে মুখে গুজে লম্বা হলাম আগামিকালের এম আই -২৪ এর অপেক্ষায়।

It’s a DATE!!

এম আই- ২৪ কখনও একা উড়ে না। সবসময় দুটো পাশাপাশি থাকে। আইভরি কোস্টের ‘মান” নামক জায়গা থেকে উড়ে এল দুটো ভয়ংকর সুন্দর হেলিকপ্টার। পাইলট ইউক্রেনিয়ান, দোভাষী ছাড়া কথা বলতে পারে না। আমাকে দেখে একটু সন্দিহান হয়ে উঠলেও তাদের আশ্বস্ত করা হল, তাদের উপর নজরদারি করতে আসিনি আমি।
-You pilot??
-Yah I am!
-Wanna fly this bird??
-I would love to, but should I?
অর্থপূর্ণ একটা হাসি দিলেন রাশিয়ান পাইলট, যার মানে হল, How dare you can even think about it!!!!
আমি বললাম,
-I have my own bird back at home, it’s your baby; I’m just a mare passenger my friend
অট্টহাসিতে শেষ হল সাময়িক উত্তেজনা। গানশিপে চড়ে বসলাম, প্রথম ভাললাগার শুরু সেইখান থেকে।



রাশিয়ান ব্লকের পাইলটদের মাথা কিঞ্চিৎ উল্টাপাল্টা আছে; এতদিন সেটা শুনেছিলাম। এইবার হাড়ে হাড়ে টের পেলাম। মাটি থেকে মাত্র ৫০ মিটার উচ্চতায় শুরু করলেন তারা মিশন।

আটলান্টিকের বাতাসের ঝাপটা, জেট ফুয়েলের গন্ধ, দ্রুত গতিতে সড়ে যাওয়া মাটি...আমার রক্তে নাচন!! ক্যমেরা খুলে পটাপট ছবি তুলতে লাগলাম। লাইবেরিয়া একটি অতিমাত্রায় সুন্দর দেশ। ছবি দেখে আশাকরি কিছুটা আঁচ করতে পারবে সবাই।



এম আই -২৪ আমার ভেতরে আঁটকে থাকা একঘেয়েমিকে উড়িয়ে নিয়ে গেল; দীর্ঘ দুই ঘণ্টার মিশনটাও ছোট মনে হল। মিশন শেষে পাইলটের আমন্ত্রনে বসলাম ককপিটে। অনেক দিন পর কন্ট্রোল স্টীক হাতের মুঠোয় ধরতেই যেন দেশে ফিরে গেলাম।

নির্বাসনের বাকি আর ৪২ দিন!!
মিশন থেকে ফিরে পরিতৃপ্ত ক্লান্ত শরীর এলিয়ে দিলাম বিছানায়। মনে মনে তৈরি আগামিকালের আরেকটি অভিযানের জন্যে। এবার একটু অন্য রকম। এবার সত্যিকারের আফ্রিকায় যাবো, জঙ্গলের ভেতরে, যেখানে কিছু কিছু জায়গায় মানুষের পা পড়ে কালেভদ্রে। সাথেই থাকুন.।.।

চলবে.।.।.।।।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×