আর-রাহমান! বরকতময় কুরআনের সুরাহ আর-রাহমানের প্রথম আয়াত। একটা শব্দ, একটা আয়াত। পরের আয়াতটার সাথে একসাথে পড়লে পুরো অর্থটা বোঝা যায়। আল্লাহ্মাল কুরআন! আর-রাহমান। শিক্ষা দিয়েছেন কুরআন। দুটি আয়াত, দুটি গভীর অর্থপূর্ণ আয়াত। আর-রাহমান আল্লাহ্র ৯৯ টি নামের একটি। কেন শুধু নামটিকে বাক্য থেকে আলাদা করে একটি আয়াত করা হল? আল্লাহ্ চাইছেন আমরা চিন্তা করি। আর-রাহমান শব্দটি এসেছে “রাহমা" থেকে। বাংলায় এর অর্থ অনেকে বলেন ক্ষমাশীল। প্রকৃত অর্থে এই রাহমাকে বুঝতে হলে একটি উদাহরণ দিয়ে বুঝতে হবে। একটি ভ্রূণ মায়ের গর্ভে বেড়ে উঠছে; ভ্রূণটি জানেনা কে তাঁকে এই নিরাপদ আশ্রয়ে আগলে রেখেছে। কে তাঁকে নিয়মিত নিজের শরীর থেকে খাবার পৌঁছে দিচ্ছে। অন্যদিকে মা তার অনাগত সন্তানকে না দেখেই নিঃস্বার্থ ভাবে ভালবেসে ফেলেন। তার জন্যে সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত হয়ে যান; এমনকি নিজের জীবনধারণের ধারা পাল্টে ফেলেন। ভবিষ্যতে সন্তান বড় ধরনের কোন অপরাধ করলেও ক্ষমা করার জন্যে তৈরি তিনি। মা আর সন্তানের এই মায়ার সম্পর্কটাই রাহমা। আর-রাহমান রাহমা’র সর্বচ্চ স্তর; আল্লাহ্ বলতে চাইছেন তার চাইতে বেশি রাহমা আর কেও ধারন করেনা। তিনি সকল রাহমার উৎস। তিনি আর-রাহমান যিনি কুরআনের শিক্ষক। কেও আমাদের কুরআন শিক্ষা দেন না, আর-রাহমান ছাড়া। যদি আমি একটি আয়াত শিখতে পারি, তার অর্থ আল্লাহ্ আমাকে শিখিয়েছেন। এবং যেহেতু তিনি আমাদের নিঃস্বার্থভাবে ভালবাসেন, তাই দুর্বলতম ছাত্রটির হাতও তিনি ছাড়বেন না। কুরআন শিখতে তাই শুধু আমাদের ইচ্ছেটাই যথেষ্ট। আমরা প্রতিদিন একটি আয়াত শিখতে পারি, আল্লাহ্ আমাদের শিক্ষক। ইনশাল্লাহ আল্লাহ্ আমাদের পুরো কুরআন শিখতে পারার সামর্থ্য দিবেন।
পরম করুনাময় আসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু করলাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।