আজকাল কোন কাজ না থাকলে ফেসবুক খুলে বসে থাকি। অর্থহীন ভাবে কিছু সময় পার করা; সাথে সময় বাঁচানো লাইক বাটনে সামাজিকতা রক্ষা।
ফেসবুকে একটা মজার ব্যপার হল সাধারনত আমি যা পছন্দ করি, তাই আমার টাইমলাইন জুড়ে থাকে। কিছু অপছন্দের ব্যপার চলে আসলে সেগুলো এড়িয়ে যাবারও সুব্যবস্থা আছে। তবে সাধারন ভাবে আমি কিছু এড়াতে চাইলে দ্রুত স্ক্রল করে নিচে নেমে যাই।
বাচ্চাদের ফুটো হয়ে যাওয়া বুক
বাবার কোলে মৃত শিশু
রক্তমাখা পুতুল
কোন এক মায়ের আহাজারি
কোন এক বাবার বুক ফাটা কান্না
ভেঙ্গে পড়া বাড়ির সামনে এক বৃদ্ধ
আমার মাউসের স্ক্রল বাটন একসময় স্লথ হয়ে আসে;
কোন এক নতুন বাবার কোল আলো করে হাসে এক সন্তান
দ্রুত লাইক বাটন চাপি; তারপর আবার.........
বাচ্চাদের ফুটো হয়ে যাওয়া বুক
বাবার কোলে মৃত শিশু
রক্তমাখা পুতুল
কোন এক মায়ের আহাজারি
সত্যিকারের স্ক্রল বাটন যাদের হাতে; তাদের ফেসবুক টাইমলাইন জুড়ে থাক এসব; আমাকে ক্ষমা করা হউক।
আমার ঘৃণা প্রকাশে কারও কেশ বক্র হয়না, তাই ঘৃণা মনে মনে।
আমি শুধু স্ক্রল করে নিচে নামি।
অনেক নিচে...
মানবিক; পাশবিক ছাড়িয়ে
নর্দমার কীট; অথবা মাঝামাঝি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




