somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁসি-ই একমাত্র দাবি

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ষণকারী এবং এ জাতীয় অপকর্মে জড়িত মদদদাতা/ সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম এর উদ্যোগে ০৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে ৩৭টিরও অধিক সংগঠনের প্রায় ৪০০ নারী-পুরুষ অংশ নেয়। এখান থেকে সারাদেশের ধর্ষণকারী, ধর্ষণের সাথে জড়িত এবং সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়, গণমাধ্যমের জোরালো ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। সচেতন নাগরিক সমাজকে ধর্ষণের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানানো হয়।

জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সম্পাদক জনাব নাছিমা আক্তার জলি বলেন, প্রতিদিন প্রত্রিকার পাতা খুললেই দেখা যায় কোথাও না কোথাও নারী ও কন্যাশিশুরা বিভিন্নমুখী নির্যাতনের শিকার। পত্রিকার তথ্য মোতাবেক স্বাধীনতার পরবর্তীকালে ২০১২ সালে ধর্ষণ ও গণধর্ষনের শিকার সর্বোচ্চ। এ সংখ্যা প্রায় ১১৫০ টি। অনেকের মতে এ সংখ্যার হার আরো বেশি যা প্রত্রিকায় প্রকাশিত হয়নি। আজকের মানববন্ধনের উদ্দেশ্য হলো ধর্ষণকারীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা। প্রতিবারের মতো এবারেও স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক তদন্ত কমিটি গঠন ও রির্পোট প্রদানের কথা বলা পর্যন্তই যেন শেষ না হয়। জনাব নাছিমা আক্তার জলি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীমহোদয় ও রাষ্ট্র প্রধানের নিকট নিবেদন করেন যে জনগনের ম্যন্ডেট নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং এই রাষ্ট্রের অর্ধেক অংশ নারী ও কন্যাশিশু, তাই ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য যেন তারা জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহন করেন। ধর্ষণকারীরা যেন আইনের ফাঁক-ফোকর দিয়ে কোনভাবেই জামিন না পায়।

জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সভাপতি ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা একটা জঘণ্যতম ঘটনা। তবে বাংলাদেশে এটা কোন বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। বছরের পর বছর ধরে নারী ও শিশুদের প্রতি অবহেলা চলছে। তিনি মহিলা ও শিশুবিষয়ক মাননীয় মন্ত্রীকে ময়নার খোঁজখবর নেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একইসাথে প্রধানমন্ত্রীকে এই জঘণ্য ঘটনার প্রতিকার করার জন্য আহবান জানান, যাতে করে আর কোন ময়নার জন্য রাস্তায় মানববন্ধন করতে না হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরি বলেন, বাংলাদেশে নারীর অবস্থা অত্যন্ত নাজুক। বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। তিনি নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার আহবান জানান। ডনফোরামের প্রতিনিধি জনাব কাজী বেবী, আইন খাতা-কলমে না রেখে বাস্তবায়ন করার আহবান জানান। এএসডি’র প্রতিনিধি জনাব সেলিনা বানু, প্রশ্ন রেখে যান যে আমাদের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী নারী হওয়া সত্ত্বেও কেন আমাদের বিচার চেয়ে আজকে রাস্তায় দাড়াতে হচ্ছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির এ্যাডভোকেট রাশিদা হক বলেন,বছরের পর বছর ধরে নারীরা নির্যাতিত হয়ে আসছে। এর কোন সমাধান হচ্ছেনা। ময়নার ধর্ষণকারীরা যাতে কোনভাবেই আইনের ফাঁক-ফোকড় দিয়ে বেরিয়ে না যেতে পারে এবং দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার আহবান জানান।

ডাব্লিউবিবি-র প্রতিনিধি জনাব আমিনুল ইসলাম সুজন বলেন, সা¤প্রতিক ঘটে যাওয়া ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী, সোনিয়া গান্ধী থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ সোচ্চার হয়ে উঠেছে। কিন্তু সরকারী পর্যায় থেকে ময়নার ঘটনায় কোন বিবৃতি পাওয়া যায় নি। তিনি এই ঘটার সুষ্ঠু বিচারের দাবি জানান। এক্ষেত্রে ফাঁসিই একমাত্র দাবি। এদের ফাঁসি নিশ্চিত করা গেলে দেশে ধর্ষণের হার কমে আসবে।

অধ্যাপক লতিফা আকন্দ যুব সমাজকে জোড়ালো কন্ঠে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানানোর আহবান জানান। এছড়াও নারী উদ্যোক্তা জনাব তাজিমা হোসেন মজুমদার, টিমএসএস প্রতিনিধি জনাব রেহানা পারভিন, অপরাজেয় বাংলাদেশ এর প্রতিনিধি জনাব আতিকুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি জনাব জনা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রতিনিধি জনাব মুর্শিক’ল ইসলাম শিমূলসহ অনেক সংগঠনের প্রতিনিধিগণ এই জঘন্য ঘটনার দ্রুত বিচার কার্য সম্পন্ন করে দোষীদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×