somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অচেনা মানুষ আপনাদের দীপাবলীর শুভেচ্ছা

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো... ও নাচো গো...
পবন দা'র গলায় ভবা পাগলার গানটা কারা জানি ফুল ভলিউমে বাজিয়ে গেল। আহ.. সে সুরের টানে বুকের মাঝে সুখের মত ব্যথা অনুভব হইলো। কত্তদিন হয় কোন আসরে যাওন হয় না। ডানা ভাঙ্গা পাখি আকাশের পানে চেয়ে মনে মনে যেমন বাতাসের ঘ্রাণ পায়। ঠিক তেমনি অনুভূতি ভবের বেড়ী পায় জড়ানো মানুষ পাখিরাও পায়। পাগলের সুখ মনে মনে ভেবে ইন্টারনেটে খোঁজ দ্যা সার্চ মেরে, কানে হেডফোন গুজে গানটা শুনতে শুনতে নিজ গন্তব্যে ছুটলাম।

দীপাবলীর রাত চারিদিকে উৎসবের আমেজ। প্রদীপ এবং ঝকমকে তারাবাতির আলোকসজ্জায় সজ্জিত সারা শহর। আমি মুগ্ধ হয়ে দেখছি। খানিকটা দূরে কারো বেলকনিতে অন্ধকার দূরে ঠেলে দিয়ে হাওয়ার সাথে খুনসুটিতে মেতেছে প্রদীপ শিখা। অবচেতন মনে হঠাৎ ভাবনা এলো, 'দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে দূর করা হয় অন্ধকার। অথচ সেই প্রদীপের নিচেই বসত করে নিরব নিঝুম অন্ধকার।' অবচেতন মনে এমন ভাবনা আসার কারণ কি? বিষন্নতা! হলেও হতে পারে।

কিছু অচেনা মানুষদের একরাশ মিষ্টি হাসিমুখ দেখে আচমকাই মন ভালো হয়ে গেল। কি সুন্দর করে সেজেছে তারা। সুন্দর মানুষ দেখলে চোখ আরাম পায় এবং মনে প্রশান্তি আসে। উম.. ভাইবের বাংলা অর্থটা কি জানি! নাহ এখন মাথায় আসছে না। ভাইব একটা সংক্রামক ভাইরাস বলা যায়। পজেটিভ কিংবা নেগেটিভ - ভাইব সংক্রামক হয়ে এক মানুষ থেকে অপর মানুষের মাঝে ছড়িয়ে যায়। অচেনা এই মানুষগুলোর পজেটিভ এনার্জি আমার মাঝে দারুণ এক উৎফুল্লতা এবং সতেজতা এনে দিল। আমারও মুখে এখন মিটিমিটি হাসি। নিজেকে সুখী এবং খুশি খুশি লাগছে৷

হঠাৎ মনে হলো মানুষগুলোকে একবার থ্যাঙ্ক ইউ বলি। ততক্ষণে আমার বেখেয়ালি মন তার খুশির আমেজ কাটিয়ে উক্ত ভাবনায় পৌঁছাতে একটু দেরি করে ফেলেছে। এখন তাদেরকে ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা জানানোর আর কোন উপায় নেই। কিছুক্ষণ আগে তারা তাদের গন্তব্যে নেমে গিয়েছেন। কি আর করার, অচেনা মানুষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের অজান্তেই আপনারা আপনাদের পজেটিভ এনার্জি দিয়ে এই অধমের বিষন্নতা দূরে ঠেলে দিয়ে তার মুখে হাসি ফুটিয়েছেন। আপনাদের জন্য প্রাণঢালা দীপাবলীর শুভেচ্ছা ও শুভকামনা রইল।।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×