somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আমি মা-বাবার একমাত্র মেয়ে। তাঁরা কখনো চাননি, আমি আন্ডার গ্র্যাজুয়েট করতে দেশের বাইরে চলে যাই। তাই যখন জানলাম, বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হয়েছে, তখন আমি সেখানে ভর্তির জন্য পরীক্ষা দিলাম। তারপর পরীক্ষায় টিকে এখানে ভর্তি হলাম।’ বলছিলেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) আন্ডার গ্র্যাজুয়েট শেষ বর্ষের শিক্ষার্থী নওরা মেহরীন।
মা-বাবার খুব আদরের মেয়ে। এই প্রথম
পরিবার ছেড়ে থাকা। তাই একাকিত্ব পীড়া দিলেও মানিয়ে নিয়েছেন খুব দ্রুত। বিশ্ববিদ্যালয় বন্ধের সময়ে তো ঢাকায় যাওয়া হয়ই। এর পরও ফোনে কথা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, শিক্ষকদের আন্তরিকতা, গ্রীষ্মের ছুটিতে ইন্টার্ন করতে যাওয়া, নানা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রভৃতি মিলে এইউডব্লিউ ক্যাম্পাস এখন তাঁর সবচেয়ে ভালো লাগার জায়গা।
মেহরীন ২০০৯ সালে এইউডব্লিউর আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হন। ঢাকার সান বিমস থেকে ‘এ’ লেভেল শেষ করে এখানে আসেন।
২০১০ সালে এইউডব্লিউ থেকে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন বিশ্বব্যাংকের সঙ্গে। একই সময় ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) কাজ করেন। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ইতালি গেছেন ‘মানবাধিকার ও বিশ্বায়ন’ বিষয়ক সম্মেলনে যোগ দিতে।
মেহরীন ভালো বিতর্ক করেন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় তাঁর দল চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া অংশ নিয়েছেন বেশ কটি আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়।
মেহরীন বলেন, ‘আপাতত একটি উন্নয়ন সংস্থায় যোগ দেওয়ার ইচ্ছে আছে। মাস্টার্স করতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পড়াশোনা শেষে দেশে ফিরে চাকরি করতে চাই।’
মেহরীন দেশ-বিদেশে ঘুরতে পছন্দ করেন।
মেহরীন তাঁর আরেকটি স্বপ্নের কথা জানালেন। ‘বছর দশেক পর আমি রাজনীতিতে নামতে চাই, হতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার রাজনীতির লক্ষ্য হবে তৃণমূল পর্যায়ের মানুষের অবস্থার উন্নয়ন।’ এ ব্যাপারে বন্ধু-বান্ধবের সঙ্গে কথাও হয়েছে তাঁর। তাঁরাও একমত দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে যুক্ত হওয়ার বিকল্প নেই। তবে এর বীজ তরুণ বয়সেই রোপণ করতে হবে বলে মনে করেন। মেহরীনের মতে, দেশের জন্য এ ধরনের মানুষেরই রাজনীতিতে আসা দরকার।
মেহরীনের গ্রামের বাড়ি কুমিল্লায়। বেড়ে ওঠা ঢাকায়। মা লাভলী মোমিন একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক, আর বাবা মোমিনুল ইসলাম একটি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। মেহরীনের থেকে বয়সে তিন বছরের ছোট ভাই নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×