somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীক্ষার খাতা থেকে তুলে আনা কিছু রম্য

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাহ, এগুলোর দুটো-তিনটের বেশী আমি চোখে দেখিনি, আমার অনেক সৌভাগ্যবান সহকর্মী দেখেছেন বলে দাবী করেন, সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। কিন্তু নিঃসন্দেহে ব্যাপারগুলো ঐতিহাসিক।

আমি যেগুলো দেখেছিঃ

১> এক ছাত্র পরীক্ষার খাতায় লিখেছে, "আলাউদ্দিন খলজি জন্মনিয়ন্ত্রন চালু করেছিলেন।" শিক্ষকতা জীবনের প্রথম দিকে এইরকম স্যাম্পল পেয়ে আমার অবস্থা তথৈবচ। আসলে কথাটা হবে "মূল্যনিয়ন্ত্রন" বা "দামনিয়ন্ত্রন।" ;) ;) ;)

২> আর এক ছাত্র লিখেছিল, "সুলতানা রাজিয়া সিংহাসনে বসে পুরুষ হয়েছিলেন", মহা টাসকি খেয়েছিলাম। উনি পুরুষের পোশাক ধারণ করতেন, পুরুষ হয়েছিলেন বলে জানা নেই। B:-) B:-)

বাকিদের অভিজ্ঞতাঃ

৩> একজন সিনিয়ার শিক্ষকের অভিজ্ঞতা, তখন সাধুভাষায় উত্তর লেখার চল ছিল।

এক ছাত্র লিখেছিল, "টিপু সুলতান কোন অবস্থাতেই জা** পরিতেন না", উনি দেখে তাজ্জব হয়ে যান! ইতিহাস তথ্য সংগ্রহের জন্য নানা সূত্র ব্যবহার করে, কিন্তু অন্তর্বাস কোন কালেই ইতিহাসের উপাদান নয়। /:) আসলে কথাটা হবে, "টিপু সুলতান কোন অবস্থাতেই ভাঙিয়া পরিতেন না" :#)

৪> একজন মহিলা শিক্ষকের অভিজ্ঞতা, উল্লেখ্য সে সিনেমা ফ্যামিলির মেয়ে, কি ভেবে শিক্ষিকা হলেন সেটা এক রহস্য।

প্রশ্ন ছিল, "ভগবান বুদ্ধের অপর নাম কি ছিল", সে উত্তর দেয় "অমিতাভ বচ্চন"

এই ঘটনার সত্যতা নিয়ে আমি সন্দিহান।

৫>একজন অতি নিকট বন্ধুর অভিজ্ঞতা

প্রশ্ন ছিল, "হরপ্পা নগরীর দ্রুত জনসংখ্যা হ্রাসের কারণ কি"

কি কঠিন প্রশ্ন!!! এর উত্তর দেয়া কি যারতার কাজ? কিন্তু ছেলেটি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান দিয়েছিল

"হরপ্পার মহিলারা বন্ধ্যা ছিলেন" :P:P

৬> জনৈক প্রাক্তন সহপাঠীর সাইকোলজির মৌখিক পরীক্ষা চলাকালীন এক ছাত্রের উত্তরের অভিজ্ঞতা,

প্রশ্ন ছিল "সাইকোফিজিক্স কি"

লাজুক ভঙ্গি করে উত্তর এসেছিল "সাইকোলজির ছাত্রের সাথে ফিজিক্স বিভাগের ছাত্রীর গভীর প্রেমকে সাইকোফিজিক্স বলে":D:D

এই প্রশ্নত্তরের সত্যতা জানি না। কিন্তু উক্ত ছেলেটিকে আমরা এক ফিজিক্সের ছাত্রীর সাথে আরও নানা গভীরতর তাত্ত্বিক বিষয়ে আলচনারত থাকতে দেখেছি।

৭> ছাত্রাবস্থার ঘটনা, আমাদেরই কোন সহপাঠিনী জড়িত ছিল, নাম জানা যায় নি, প্রফেসর মহল থেকে লিক হওয়া খবর যেটুকু জানা গেছে তা এইরকম---

ওই ছাত্রী সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিন ভারত জয় সংক্রান্ত একটি ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর অসাধারণ সুন্দর করে গুছিয়ে লিখেছিল, কিন্তু সমুদ্রগুপ্ত নামের প্রতি কি এক অজানা বিতৃষ্ণায় অথবা সেই প্রাচীন ভারতীয় বীরপুরুষের প্রতি এক অত্যাধুনিক প্রণয়বশত প্রতিটি জায়গায় সমুদ্রগুপ্ত নামটিকে কাটছাঁট করে "সমু" ব্যবহার করেছে। যেমন "সমু উত্তর ভারতের অমুক অমুক রাজাকে নিজের অধীনস্থ করেন", দক্ষিন ভারতে সমুর রাজ্যবিস্তার নীতি কিঞ্চিত পরিবর্তিত হয়" ইত্যাদি ইত্যাদি। B-)) B-))

আরও অনেক ঘটনা গসিপ আকারে চলে এসেছে এবং আসছে, যেগুলো বিস্মৃতির গভীরে হারিয়ে গেছে। আজ হঠাৎ মনে আসা পুরনো দিনের কিছু ফ্ল্যাশব্যাক শেয়ার করলাম সবার সাথে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১১ সকাল ১১:৫৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

×