উশকো , টুশকো চুল , এক চশমা ও লাগাই , কবি
কবি ভাব । আর এদিক সেদিক ঘোরা ফেরা
করি । রাস্তায় ইটের টুকরা কে শট মারতে
ভালো লাগে । মাঝে মদ্ধে " চুরাকে দিল
মেরা " গানটা গাই । বৃষ্টি আসলে
শ্রীকান্তের "আমার সারাটা দিন " গান টা
গুন গুন করি । বৃষ্টিতে ভিজতে ভালো লাগে
। আকাশে আলোর ঝলকানি দেখতে ভাল
লাগে । রাতে ছাদে গিয়ে তারা দেখতে
ভালো লাগে। তখন একটা গান গাই " যে
ছিল আমার স্বপনচারিনি " ।
যা পাইনি তার জন্য সবসময় নিজেকে ছোট
করি । মনে করি তার যোগ্য ছিলাম না ।
কোন ভুল করলে , ধরিয়ে দিলে যতেষ্ট অনুতপ্ত
হয় । নিজের কাছে নিজে স্বচ্ছ থাকি ।
একলা এক লা ঘুরতেই ভালো লাগে । তখন
নচিকেতার " যদি তোর ডাক শুনে কেও না
আসে " গান টা গেয়ে গেয়ে হাটি ।
আর একটা ডায়লগ মারতে ভাল লাগে যেটা
আমার নিজের আবিষ্ক্রত " দোস্ত , আমি তো
আমি ই " ।
কাপড় , চোপড় কেনার বা স্টাইল , স্টুইল
মারার প্রতি আমার কোন সময় ই কোন দুর্বলতা
ছিল না । আমার বন্ধুরা যেখানে হাই ফাই
শার্ট , জিন্স লাগাতো , আমি সেখানে যে
কোন একটা পরেই বেরিয়ে যেতাম ।
আমার মত উলটা পালটা , পাগলা ছেলেরা
এইসব এ করে ।
মা বাড়ি থেকে আসার সময় কিছু টাকা
দিয়েছিল সেই টাকা দিয়া কিছু বই কিনে
আনলাম । আর কিছু কিনার প্রয়োজন মনে হয়নি
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



