খাটের কাপাকাপিতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। উঠে বারবার ভাবছিলাম, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখেছি নাকি অন্য কিছু হচ্ছিল! শুধু মনে করতে চাচ্ছিলাম আমার কি তখন হুশ ছিল নাকি আমি ঘুমে ছিলাম। তবে কিছু একটা যে হয়েছে সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম। ভূমিকম্প যে এতো জোরে হতে পারে তা আমার ভাবনাতেই ছিল না। পরে ভাইয়া আর আব্বুর কথোপকথন থেকে বুঝলাম, কি এক মারাত্মক ভূমিকম্প হয়ে গেল! এবার সেদিনের ভূমিকম্প নিয়ে দুইটা মজার ঘটনা বলছি।
.
ফজরের নামাজে গেলাম, গিয়ে দেখি আমার মতন নতুন মুসল্লির আগমনই বেশি।
তো এক মুরুব্বি হুট করে ভূমিকম্পের আলোচনা শুরু করে দিলেন। তাতে সবাই যে যার মতন, যার পেটে যা আছে তা শেয়ার করতেছিল। তো সেই মুরুব্বি নিজের কথাগুলো সব বলে শেষ করে এবার একটু ধমকের সাথেই বলে উঠলেন, আলোচনার অনেক সময় আছে, আগে নামাজ শেষ করেন!
উনার কথায় সবাই আবার চুপ হয়ে গেল। কিন্তু শুধু আমি মুরুব্বির চালাকিটা বুঝতে পেরে মনে মনে হেসে যাচ্ছিলাম। কারন আমি ভাল করেই জানি, মুরুব্বিও এতক্ষণ উনার পেটের কথাগুলাও না বলে থাকতে পারছিলেন না।
.
ভূমিকম্পের আলোচনার মাঝে একজন বললেন, তিনি হঠাৎ ঘুম থেকে উঠেই যখন দেখলেন দরজা কেউ খুলে ফেলতেছে। তখন উনি একপ্রকার চিৎকার দিয়ে বলতেছিলেন, এই তুই ভেতরে ঢুকলি কিভাবে? তখন নাকি উনার স্ত্রী পাশ থেকে উঠে উনাকে থামিয়ে বললেন, আরেহ! কেউ দরজা খুলেনি, সেটা ভূমিকম্পে কাপছিল।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



