সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৭
জেনে নেই এক্সপির ইতিহাস গড়া ছবিটির ইতিহাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সালের জানুয়ারি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্থানীয় অধিবাসীদের প্রায় সবাই জানেন সে সময়টায় যখন তখন আকাশে মেঘ জমত। কয়েক মাস পরে গ্রীষ্ম শুরু হলে পথঘাট বাদামি রং ধারণ করার আগে বৃষ্টি-বাদলায় পাহাড়গুলোতে দেখা যাবে সবুজের সমারোহ। আলোকচিত্রী চার্লস ও’রিয়ার গাড়ি চালিয়ে উত্তর ক্যালিফোর্নিয়ার সনোমা থেকে মেরিন যাচ্ছিলেন বান্ধবী (বর্তমানে তাঁর স্ত্রী) ডাফনির কাছে। পথে পড়ল হাইওয়ে-১২। এই এলাকার পথঘাট কিছুটা সংকীর্ণ, তবে প্রচুর বাতাস। জায়গাটায় এসে চার্লস দেখলেন, নিচে কাঁটাতারের বেড়া দেওয়া পাহাড়ি ঢালে আকাশে জমে থাকা কিছু দমকা মেঘের আলো-ছায়া সবুজ ঘাসগুলোকে আরও ঝলমলে সবুজ করে তুলেছে। গাড়ি থামিয়ে নিজের মাঝারি মানের মামিয়া আরজেড-সিক্সসেভেন ফিল্ম ক্যামেরা দিয়ে দৃশ্যটি ফ্রেমবন্দী করে আবার ছুটলেন তাঁর গন্তব্যে। পরে ইন্টারনেটে করবিস স্টক ফটো লাইব্রেরিতে ছবিটা দিয়ে দিলেন চার্লস। কাকতালীয়ভাবে করবিসের প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং বিল গেটস। সেখান থেকেই ব্লিসজ নামের ছবিটির খোঁজ পায় মাইক্রোসফট। ২০০১ সালে বাজারে আসা সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির নিজস্ব ওয়ালপেপারে ব্যবহার করা হয় ছবিটি। তারপর বাকিটা তো ইতিহাস। বিশ্বের কোটি কোটি মানুষের চোখে সবচেয়ে বেশি বার দেখা ছবিটিই হলো এই ব্লিস।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।