দুইশ বছর আগে কোন এক ইংরেজ বাবু হয়তো শখের বশেই চর্মগোলকে একটা লাথি মেরেছিলেন।সেদিন কি তিনি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন,এই চর্মগোলকই একদিন পাড়া-মহল্লা ছেড়ে দেশ-মহাদেশের পার্থক্য ঘুচিয়ে দিবে?কোটি কোটি তরুণের নির্ঘুম রাত জাগার কারণ হয়ে উঠবে?কিংবা ব্রাজিলের অখ্যাত কোন এক পেলেকে 'কিং' বানিয়ে দিবে?কিংবা আর্জেন্টিনার কোন এক ম্যারাডোনাকে ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ গ্রহণের সুযোগ করে দিবে?নিশ্চিতভাবেই সেই ভদ্রলোক এসব ভাবেননি।আর ভাবনা চিন্তা করে কাজ না করলে যা হয়,সেটাই হয়েছিল সেদিন!!চর্মগোলকটা গড়াতে শুরু করেছিল নিজের মত করেই।সেই যে গড়ানো শুরু করেছিল,আজও থামেনি।গড়িয়েই চলছে!!আর তার পিছে দৌড়াচ্ছে গোটা দুনিয়া!!
এই যে আজ দেশের ছাদে ছাদে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা উড়ছে,সে দোষ কি আমাদের নাকি?দোষ তো সেই ভদ্রলোকেরই।
এই যে তর্কের ফাঁকে কাপের পর কাপ চা শেষ হয়ে যাচ্ছে,সে দোষ কি আমাদের নাকি?দোষ তো সেই ভদ্রলোকের।
প্রেমালাপের পরিবর্তে কপোত কপোতীরা যে ঝগড়ায় মত্ত হচ্ছে,সে দোষ কি তাদের নাকি?দোষ তো সেই ভদ্রলোকের।
ব্রাজিলিয়ানরা ফুটবলের নাম দিয়েছে 'জোগো বোনিতো' অর্থাৎ 'সুন্দর খেলা'।বহু অপেক্ষার প্রতীক্ষা ঘটিয়ে ব্রাজিলেই এবার সৌন্দর্য্যের আসর বসছে।সৌন্দর্য্য তো অনেক রকমই হয়।কিন্তু অনির্বচনীয় সৌন্দর্য্যের কাছে বাকি সব সৌন্দর্য্য ম্লান হয়ে যায়।ফুটবল তেমনই এক সৌন্দর্য্য।এই যে নায়লা নাঈমের ফটোতে গত কিছুদিনে লাইক কমেন্ট অনেক কমে গিয়েছে,সেটা কি এমনি এমনিই?না এমনি এমনিই না।সেটার একমাত্র কারণ ফুটবল বিশ্বকাপ।
এই যে ধামড়া ধামড়া রাজনীতিবিদগুলো হেসে হেসে বলছে,'আমি ব্রাজিলের সাপোর্টার বা আমি আর্জেন্টিনার সাপোর্টার',এটা কি এমনি এমনিই হয়েছে?না এমনি এমনিই হয়নি।এর একমাত্র কারণ ফুটবল বিশ্বকাপ।না হলে রামগরুড়ের ছানাগুলোকে কোনদিন হাসতে দেখেছেন??
চারবছর পর পর এই একটা মাস আসলে সৌন্দর্য্যের পসরা নিয়েই আসে।বিশুদ্ধ সৌন্দর্য্য!!এই একমাসে কিন্তু সৌন্দর্য্যের অন্য উপকরণগুলো সৌন্দর্য্য বিলানো বন্ধ করবে না।কিন্তু সাধের চর্মগোলকের সৌন্দর্য্যের কাছে বাকি সব ম্লান হবে নিশ্চিতভাবেই।এই একটা মাস না হয় আমরা বিশুদ্ধ সৌন্দর্য্যই উপভোগ করি।কার হাতে কাপ উঠল,কে গোল্ডেন বল পেল,কার পায়ে গোল্ডেন বুট গেল,সেসব এক মাস পরই বিচার করব!!ততদিন পর্যন্ত না হয় সৌন্দর্য্যটাই উপভোগ করা যাক,অনির্বচনীয়,বিশুদ্ধ সৌন্দর্য্য!!
(সংগ্রহিত)
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।