somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিন গ্রহের কপ্টারের ছবি ধরা পড়ল গুগল আর্থে!

২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় প্রশ্নর উত্তরের ছাত্রবন্ধু হয়ে উঠল গুগল আর্থ! সেই কবে থেকে যে প্রশ্নটা নিয়ে চায়ের কাপে তুফান ওঠে। উইএফও (An unidentified flying object, or UFO) বলে কী সত্যি কিছু আছে! ভিনগ্রহের বাসিন্দারা কি উইএফও চড়ে আমাদের পৃথিবীতে আসেন! এমন জনপ্রিয় প্রশ্নগুলোর উত্তর নিয়ে গবেষণা কম হয়নি। কোটি কোটি ডলার খরচ করে মস্ত বড় বড় গবেষণাগরও হয়েছে। অনেকে এই প্রশ্ন সমাধান করতে রাতারাতি জনপ্রিয় হতে গিয়ে গোঁজামিল দিয়েছেন। কেউ বা আবার উইএফও দেখেছি, উইএফও দেখেছি বলে চিত্কার করলেও প্রমাণ দিতে গিয়ে মাথা নেড়েছেন। মানুষের কৌতূহলের স্বপ্নের সেই উইএফওর দেখা মিলল গুগল আর্থে।

উইএফও হান্টার মানে ভিন গ্রহের কপ্টার খুঁজে বেরানো এক বিশেষজ্ঞ, স্কট ওয়ারিং ইউ টিউবে উইএফও প্রমাণ সংক্রান্ত এক ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে ওয়ারিং প্রমাণ দিয়েছেন গুগলের ভার্চুয়াল বিশ্ব, মানচিত্র এবং ভৌগোলিক তথ্য সম্বলিত গুগল আর্থে UFO-এর চিত্র ধরা পড়েছে,সঙ্গে দেখা গিয়েছে ভিন গ্রহের প্রাণীও। স্কট দাবি করেছেন, ক মাস ধরেই তিনি নিশ্চিত ছিলেন একটি উইএফও পৃথিবীতে এসেছে। এই জন্য বিভিন্নভাবে তিনি তৈরি হয়েছিলেন।

অবশেষে সেই উইএফও তিনি নাকি দেখতে পান আমেরিকার মনটানা প্রদেশে। মনটানার ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় খালি চোখে ছ মিনিট ধরে নাকি UFO- দেখা যায়। স্থানীয় বেশ কয়েকজন মানুষ নাকি UFO-দেখে চমকে যান। UFO-দেখেছেন বলে দাবি করা এমনই এক স্থানীয় বাসিন্দা জানা, প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পরে বুঝতি পারি ওটা আসলে উইএফও। এরপর গুগল মানচিত্রে গিয়ে স্কট দেখেন, তাতেও UFO-এর মত কিছু একটা জিনিসের ছবি ধরা পড়েছে।

এর আগেও স্কট ওয়ারিং UFO-এর অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছিলেন। কিন্তু বাস্তবে তা পারেননি। বিশেষজ্ঞরা বলছেন, গুগল আর্থে ইউএফও-র ছবি বলে যেটা দেখা যাচ্ছে সেটা একটা `স্যাটলাইট এরর` বলেই মনে হচ্ছে। অনেক সময় স্যাটেলাইটে বিভ্রাটের ফলে বজ্রপাত বা কোনও তারখসার ছবি এরকম দেখতে লাগে। অবশ্য মানুষ বরাবরই নিজেদের অবচেতন মনে লুকিয়ে থাকা বিশ্বাসকে মেলানোর জন্য মুখিয়ে থাকে। তাই গুগল আর্থের এই ছবি এখন ইন্টারনেট দুনিয়ায় একেবারে ফাটাফাটি হিট। আর অনেক বলেছেন, তেনারা আছেন... আর আপনি!

আপনি স্বচক্ষে গুগল আর্থে গিয়ে দেখতে পারেন ভিনগ্রহের প্রাণী ও ইউএফওকে। কীভাবে জেনে নিন-

১) আপনার কম্পিউটার বা ল্যাপটপ/ট্যাব/মোবাইলে গুগল আর্থ ডাউনলোড করুন।

২) গুগল আর্থে সার্চ বক্সে Trout Creek, Montana লিখুন

৩) সেখানে জুম করে দেখতে পাবেন একটা ব্রিজ। সেই ব্রিজ থেকে মাউস ঘুরিয়ে আকাশের দিকে তাকালেই দেখবেন সেই উইএফও।
সূত্র : কালের কন্ঠ
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×