দরকার ঐ দিনের মত জ্বালাময়ী একটি গর্জন
দরকার ঐ দিনের মত জ্বালাময়ী একটি গর্জন যা শুনে ক্ষেপে উঠে শান্ত বাঙ্গালীর মন, তাদের ভয়ে পালাতে থাকে পাক-হানাদারের দল।
দরকার ঐ দিনের মত বিশ্বাস যোগ্য একটি আঙ্গুল, যা ধরে অনায়াসে পারি দেওয়া যায় বহুদূর বহুদূর।
দরকার ঐ দিনের মত শুধু মাত্র একটি আঁলো, যা মহুর্তেই ছড়িয়ে পড়ে সারা বাংলায়, আর বলে উঠে আগুন জ্বালো, আগুন জ্বালো পাক-হানাদারের আস্তানায়।
দরকার ঐ দিনের মতই একটি বজ্র কন্ঠস্বর, যা বাড়িয়ে দেয় বাঙ্গালীদের অত্যাচার বিরুদ্ধে রুখে দাড়ানোর মনোবল।
দরকার সে দিনের মতই একজন বন্ধু, যে অন্যায়ের সামনে মাথা নত করে না কবু।
দরকার সে দিনের সব নীতিবান নেতা, গদী নিয়ে নয়, দেশ নিয়ে ছিল যাদের মাথা ব্যাথা।
দরকার সে দিনের মত বীর বাঙ্গালী সব, যারা নিজেকে নয় দেশ কে ভালবেসেছে, দেশের জন্য বলী দিয়েছে নিজেদের সব কিছু।
আফসুস , তাদের দেখে আমরা দেশকে ভালবাসতে শিখিনি, শিখিনি দেশের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে, শিখিনি অন্যায়কে অন্যায় বলতে, পারিনি দেশের জন্য কিছু করতে, দেশকে কিছু দিতে।
শিখেছি শুধু ন্যায়ের কথা যে বলে তাকে চুপ করাতে, শিখেছি অন্যায়ের বিরুদ্বে তুলা আঙ্গুল মুচড়ে ভেঙ্গে দিতে আর অন্যায় বিরুধীদের চুপ করাতে, শিখেছি পুরনো সব কীর্তি নিয়ে গর্ব করতে। শিখেছি প্রাণের ভয়ে অন্যায়কে মাথা পেতে নিতে, জানি না কবে হবে ন্যায়ের যাত্রা আর অন্যায়ের শেষ!!
যাই হোক এত কিছুর পরও "শূন্য থেকে শিখরে বাংলাদেশ" ।
(রিপোস্ট)
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।