somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের পুরুষের পোষাক পরা ও একটি আত্মহত্যার গল্প... ১৮+

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবে হাইস্কুলে যাওয়া শুরু করেছি। ঘটনাটি তখনের।
আমাদের গ্রামের একজন যুবক বয়স ২৫/২৬ এর কোটায়। সবাই তাকে খারাপ হিসেবেই জানে। খারাপ মানে চুরির অভ্যাস আছে, বখাটে ধরনের। তখন অবশ্য থানা পুলিশ করতে দেখিনি। গ্রামের মুরব্বিরাই শাস্তি, ধমকানো ইত্যাদী করে চেষ্ঠা করতো তাকে ওসব থেকে বিরত রাখতে।

একদিন স্কুলে যাওয়ার সময় শুনলাম, ওই বখাটেটি গ্রামের এক মেয়ের কানের দুল ছিনতাই করতে গিয়ে ধরা পরেছে। গ্রামের মেয়েটি পুকুরে এসেছিল, বখাটেটি সুযোগ বুঝে কানে থাকা দুল ঝাপটা দিয়ে নিতে গিয়ে মেয়েটির কান কেটে গিয়েছে। মেয়েটির চিৎকারে পাড়ার লোকজন বের হয়ে তাকে ধরে ফেলে। এবারও অতীতের মতো গ্রামের মুরব্বিরা বিচার করবে। ওই বিচার দেখতে অবশ্য আমরা যাইনি। তবে ইচ্ছে ছিল। তো যে প্রাইমারী স্কুলে আমরা পড়তাম সে প্রাইমারী স্কুলের মাঠে বিচার হবে। বিচারের শাস্তি হয়েছে, যেহেতু এবার সে মেয়েদের দুল ছিনতাই করেছে সেহেতু তাকে এবার মেয়েদের পোষাক পরিয়ে সারা গ্রামে হাঁটানো হবে। পরদিন সিদ্ধান্ত অনুযায়ী সেই শাস্তি কার্যকর করা হলো। আমাদের হাইস্কুলের সামনেও আনা হয়েছিল। শাস্তি শেষ।

এরপর পরের দিন সকালে শুনলাম, সেই বখাটেটি আত্মহত্যা করেছে। কারণ মেয়েদের পোষাক পরিয়ে হাঁটানোর মতো অপমাণ সে সহ্য করতে পারেনি।

ঘটনাটি মনে পড়েছে, সাম্প্রতিক কালে আমাদের দেশের মেয়েদের পোষাক সিলেকশানের কথা চিন্তা করে। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদীতে এখন মেয়েদেরকে দেখানো হচ্ছে পুরুষের পোষাক পরিহিতা অবস্থায় এবং বাস্তবেও এধরনের পোষাক পরার হার অনেক বেড়ে গেছে।

আমার বুঝে আসেনা মেয়েরা পুরুষের পোষাক কেন পরতে চায়! এটাকেও কি সমঅধিকারের সমার্থক ভাবা হচ্ছে? অথচ একজন বখাটে যুবক, তাকেও যখন মেয়েদের পোষাক পরিয়ে হাঁটানো হলো তখন সে অপমানে আত্মহত্যা করেছে। পুরুষরা কি কখনো মেয়েদের পোষাক পরে রাস্তায় বের হয়, অফিসে যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে আসে? পুরুষরা কি এটাকে সম্মানের মনে করে? তাহলে আমরা মেয়েরা কেন পুরুষদের পোষাক পরাকে আধুনিকতা হিসেবে নিয়েছি? আমাদের জন্মই কি হয়েছে শুধু পুরুষকে follow করার জন্য? পুরুষের পোষাক পরার কারণে আমাদের সম্মান কি বেড়েছে?

তবে আমার কথার উদ্দেশ্য মেয়েদেরকে বোরকা পরতে বলা নয়।শালীন পোষাকের দিকে দৃষ্টি আকর্ষন করা। দুটি ছবি দিলাম। নিচের ছবিতে বোরকা পড়েনি বরং এসবকে মেয়েদের আধুনিক পোষাক বলা যায়, তবে শালীনভাবে।

সংগ্রহ: ফেসবুক
১৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×