somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাল্টিপ্লেক্সই আমাদের সিনেমার ভবিষ্যৎ!

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমানে জেলা শহর গুলোতে বিদ্যমান হলগুলো দিয়ে সিনেমার পুনরুজ্জীবন কোনভাবেই সম্ভব নয়।আগে আমাদের দরকার হলে যাওয়ার অভ্যাস। হলে যাওয়ার অভ্যস্ততা তৈরী হলে প্রশ্ন আসবে আমরা দেশী সিনেমা দেখব না বিদেশী। যেমন এক লোক চা-ই খায়না; তার কাছে লিপটন, ইস্পাহানি বা টেটলী কোম্পানির প্রতিনিধিরা নিজেদের গুণগান গাইলে লাভ হবে কী? সবাই মিলে আগে লোকটাকে চায়ের নেশা ধরাতে পারলে সে একটা না একটা ব্র্যান্ড গ্রহণ করবেই। আমার মনে হয় মাল্টিপ্লেক্সের উন্নত পরিবেশে টিকটের দাম নাগালের মধ্যে রাখলে মানুষের মধ্যে হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস গড়ে উঠবেই।
সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা অত্যন্ত গর্হিত কাজ; সামাজিক ভাবে এই আবহটা তৈরী হয়েছে অশ্লীল সিনেমার কারণে। সিনেমা দেখা খারাপ ছেলেদের কাজ তাই কলেজে ওঠার পর সিনেমা দেখতাম গোপনে শহরের হলে গিয়ে! বলা বাহুল্য সিনেমাগুলো আসলেই খুব নির্দোষ ছিল না। সাধারণ দর্শককে হল থেকে বের করে দিয়েছে এই অশ্লীলতা। এই আবহ ভেঙ্গে মানুষকে সিনেমা হলে নিয়ে আসা আর বোধহয় সম্ভব হবে না। তাছাড়া বর্তমান থ্রিডির যুগে আমাদের ভাঙ্গাচোরা হলে ঝাপসা ছবি দেখার দিন শেষ। কাজেই আমাদের নতুন নামে নতুন প্রযুক্তিতে মাল্টিপ্লেক্স এর প্রসারের মাধ্যমেই সিনেমার সুদিন ফিরিয়ে আনতে হবে। মাল্টিপ্লেক্স এ গিয়ে সিনেমা দেখেছি এটা একটা বলে বেড়ানোর মত ব্যাপারে পরিনত হলেই মানুষ সিনেমা দেখতে আসবে; সিনেমা টা যেমনই হোক। এরপর অভ্যস্ততা তৈরী হলে আসবে বাছাবাছির প্রশ্ন। প্রতিটি জেলা শহরে থ্রিডি মাল্টিপ্লেক্স নিমার্ণ আবশ্যক।

>> আমি এই পোস্টের মাধ্যমে এটা বলতে চাইছি না যে মাল্টিপ্লেক্স নির্মিত হলেই সিনেমার সব সমস্যার সমাধান হয়ে যাবে।বরং আমি বলতে চাইছি যে যদি ধরে নিই সিনেমা থেকে অশ্লীলতা দূর হয়েছে, ভাল ভাল সিনেমা তৈরী হচ্ছে তারপরও মানুষ হলে আসবে না প্রচলিত হল গুলোর দুরবস্থার কারণে। অপরদিকে মাল্টিপ্লেক্স হলে মানুষ বিদেশী ছবির পাশাপাশি তুলনামূলক খারাপ দেশি ছবিও দেখতে আগ্রহী হবে।
>>
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×