somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমুসলিমদের ইসলাম

১৪ ই মার্চ, ২০২১ ভোর ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লামা ইকবাল একবার আধ্যাত্মিকভাবে উর্দ্ধভ্রমন করলেন এবং দেখলেন যে , এক অমুসলিম ইসলামের উপর ঈমান এনেছে , কিন্তু মুখে স্বীকার না করেই মৃত্যুবরণ করেছে , তাই সে জান্নাতেও যেতে পারছে না এবং জাহান্নামেও যেতে পারছে না । ( হয়তো-বা তার তার বৃহৎ কোনো ভুল ছিলো ) । অতঃপর মহান আল্লাহ তার শেষটা ভালো করবেন , এটাই আশা রাখি ।



এবিষয়ে মেশকাত শরীফের ৩১ নম্বর হাদিসে বর্ণনা আছে এবং হাদিসটি মুসলিম শরীফেও বর্ণনা আছে । হাদিসটি নিন্মরুপ -

"হযরত উবাদা ইবনে সামিত রাঃ হতে বর্ণিত । তিনি বলেন , আমি রাসুল সাঃ কে বলতে শুনেছি যে , যে ব্যাক্তি এরুপ সাক্ষ্য প্রদান করে যে , আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাঃ আল্লাহ তাআলার রাসুল , তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন" ।



উপরোক্ত হাদিসটি , যারা অন্তরে মুসলিম তাদের জন্যও প্রযোজ্য , অর্থাৎ যারা প্রকাশ্যে অমুসলিম , মুখে স্বীকার করেনি এবং আমলও করেনি । কিন্তু অন্তরে মুসলিম , তাদের জন্য সমানভাবে প্রযোজ্য । তবে এদের পরকাল নির্ভর করবে অন্যান্য কর্মকাণ্ডের উপর । যেমন - তাদের প্রধানতম কাজ হতে হবে যে , তারা কোনো ওজরের কারণে প্রকাশ্যে মুসলমান হতে পারেনি । পরবর্তীতে তারা সরাসরি কোনো ইসলাম বিরোধী কাজে জড়িত হতে পারবে না , তবে ওজর থাকলে ভিন্ন কথা । পরিপূর্ণ নিরহংকার থাকবে , পরিপূর্ণ মানবাধিকার মেনে চলবে , তাদের কথা ও কাজে ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে এবং তারা নিজ ধর্মের প্রতি মনে মনে উদাসীন থাকবে । তাহলে আশা করা যায় যে , তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ । আর এই ঈমানের পরিমান নির্ভর করবে , তাদের উপরোক্ত বিশ্বাস ও কাজের পরিমাণের উপর । সর্বোপরি তাদের হৃদয়ে পূর্ণ ঈমান থাকতে হবে ।



অতঃপর , যারা অল্প ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, তারা মুসলিম ফাসেকদের মতো আমল অনুযায়ী জাহান্নাম খেটে পরে জান্নাতে যাবে এবং কেউ পূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে সে সরাসরি জান্নাতে চলে যাবে । তাছাড়া অমুসলিমদের মাঝে খ্রিস্টানরা বেশি সংখ্যক লোক এভাবে পরকাল মুক্তি পাবে ।



( ডাঃ আকন্দ ) ।


বিঃ দ্রঃ - সাধারণত পৃথিবীর সবাই নিজ নিজ ধর্মকে একমাত্র সত্য ধর্ম মনে করে এবং শ্রেষ্ঠ ধর্ম মনে করে। আমিও আমার ধর্মকে তাই মনে করি । তাছাড়া সবাই নিজ নিজ ধর্ম দ্বারা বিশ্বব্যবস্থা কল্পনা করে এবং বর্ণনা করে । আমিও উপরে সেইরকম বর্ণনা করলাম , এতে যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে , তবে আমি ক্ষমাপ্রার্থী । কারণ আমি এটাকেই মত প্রকাশের স্বাধীনতা হিসাবে বিশ্বাস করি। সবশেষে সবার কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি । সবাইকে ধন্যবাদ ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×