somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দুস্থানের নাটক এবং বাংলাদেশের রাজনীতি

২৩ শে জুন, ২০২২ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের নাটকগুলোতে নায়ক নায়িকার এতো বেশি দুঃখ কষ্ট দেখাবে যে , কোনো হার্টের রোগী দেখলে তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এবং হাইপ্রেসারের রোগী দেখলে তার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে । দুঃখ দেখানোর একটা লিমিট থাকা দরকার । এইসব নাটকের পরিচালকরা বিনা হিসেবে জাহান্নামে যাবে এবং অভিনয় শিল্পী এবং সংশ্লিষ্টরা বড়ো পাপে পাপী হবে । কারণ এমন দুঃখ দেখানো শিরক । এমন দুঃখ দেওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ , আর কেউ না । তবে দর্শকদের পাপ হবে না , অতিরিক্ত দেখলে সগিরা গুনাহ হবে । দর্শকদের উচিত এমন নাটক বর্জন করা ।



আশার কথা হলো - ভারতের সিনেমার মান অত্যন্ত ভালো । অনেক সিনেমা বিশ্বমানের । দক্ষিণ ভারতের সিনেমার পরিচালকরা মৌলিক জ্ঞানের অধিকারী । বাহুবলীর মতো সিনেমা বানানো খেলার কথা না । যাইহোক , ভারতের নাটক যেমন মূর্খতা , তেমনি সিনেমাগুলো বুদ্ধিদীপ্ত ।



এবার বাংলাদেশের রাজনীতি নিয়ে বলি - ব্যাচেলর ছাত্রজীবনে বাংলাদেশের নোংরা রাজনীতি দেখেছি । মনে হয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতি আর জঙ্গিবাদের ফিলোসোফি একই । প্রতিটা মুহুর্ত সর্বোচ্চ উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে । যেভাবে সাধারণ জঙ্গিদের জীবন চরম উদ্বেগ উৎকণ্ঠায় কাটে । বাংলাদেশের ছাত্র রাজনীতি জঙ্গিবাদের চাইতে কোটি গুণ ভয়ংকর । কারণ জঙ্গিবাদে ঠুনকো হলেও ফিলোসোফি থাকে , কিন্তু ছাত্র রাজনীতিতে নূন্যতম ফিলোসোফি নেই । সর্বদা মৃত্যুভয় তাড়িয়ে বেড়ায় এবং মৃত্যু হয়ও। কোনো ফিলোসোফি ছাড়া নিকৃষ্ট পশুর মৃত্যু , বরং তার চাইতেও নিকৃষ্ট মৃত্যু । অথচ দলের প্রধান সেইসময় এসিতে বসে ফুর্তিফার্তা করে থাকেন এবং সিনিয়র নেতৃবৃন্দও ফুর্তিটুর্তি করেন ।



এজন্য এটা নিশ্চিত করে বলা যায় যে, মৃত্যু ঝুঁকি নিয়ে ক্যাম্পাস দখল বা দেশ দখলের আদেশ দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর এবং আল্লাহর সুফি বন্ধুদের , এছাড়া যারাই এমন আদেশ দিবে , তারা সুস্পষ্ট শিরক করবে । এজন্য তাদের অনন্তকাল জাহান্নামে পুড়তে হবে । তবে সাধারণ সমর্থকদের শিরক হবে না বরং বড়ো পাপ হবে ।



বাংলাদেশের বড়ো দলগুলির কোনো ফিলোসোফি নেই , বিশেষ করে মৃত্যু ঝুঁকির জন্য তো কোনো ফিলোসোফি নেই-ই । তারপরও দলীয় প্রধানরা মৃত্যু ঝুঁকির আদেশ দেয় , যা পুরোপুরি শিরক । আর শিরকের শাস্তি চিরজাহান্নাম।



গত ২০০ বছর ধরে কোনো নেতা বা মুসলিম স্কলার ধর্ম প্রতিষ্ঠার জন্য , মৃত্যু ঝুঁকির আদেশ দিতে পারেন না । কারণ গত ২০০ বছর ধরে মানুষের ঈমান , মানসিক শক্তি এবং দৈহিক শক্তি একেবারেই দুর্বল । গত ২০০ বছর ধরে এমন আদেশ দেওয়া সুস্পষ্ট শিরক । তবে বর্তমান মুজাদ্দিদ আল্লাহর আদেশে মানুষের ঈমান , মানসিক শক্তি এবং দৈহিক শক্তি বৃদ্ধি করবেন । অতঃপর ধর্ম প্রতিষ্ঠার জন্য নয় বরং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধের আদেশ দিবেন । আর ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা সম্পূর্ণ হারাম । কারণ অধিকাংশ মানুষের ঈমান শক্তিশালী হবে না ।



হে মানুষ অন্যসব দল ছেড়ে দাও , যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও । আমার দল মডারেট মুসলিম - এ যোগ দাও এবং ঈমান , মন ও দেহকে শক্তিশালী করো এবং অল্প সংখ্যক ইখলাসপূর্ণ আমল করে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাও ।



( ডাঃ আকন্দ ) ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×