somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক ইসলামের আনুষ্ঠানিক যাত্রা

২৪ শে জুলাই, ২০২৩ রাত ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সকল ধর্মের জ্ঞানী ব্যাক্তিগণ একবাক্যে স্বীকার করবে যে , ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম এবং কমপক্ষে মনে মনে বলবে ইসলাম একমাত্র সত্য ধর্ম । অতঃপর মুসলমানদের অসংখ্য দলের মাঝে জ্ঞানীগণ একবাক্যে স্বীকার করবে যে , সুন্নি সুফিগণের দল একমাত্র সত্য দল এবং একমাত্র মুক্তিপ্রাপ্ত দল । কিন্তু এখন সুন্নি সুফিগণের মাঝেও অনেক দল হয়েছে । তাহলে এখন মানুষ কোন সুফিদের সাথে চলবে ? উত্তরটা বেশ কঠিন , আমরা নিন্মে এর ব্যাখ্যা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।



মাযহাব তৈরির আগে ইসলামে শত শত মত দেখা দিলো , সাধারণ মানুষ বুঝতে পারছিলো না , তারা কার আনুগত্য করবে । তখনই ইমাম আবু হানিফা আল্লাহর নির্দেশে মাযহাব তৈরি করলেন । চারটি মাযহাবই শতভাগ সত্য ।



পরবর্তীতে মানুষের অন্তর চরম অপবিত্র হতে লাগলো এবং শুধু মাযহাব মেনে অন্তর পবিত্র হতে পারলো না । তাই মহান আল্লাহর নির্দেশেই হযরত আঃ কাদের জিলানী রঃ এর আমল থেকেই তরিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু । অনেক সত্য তরিকা বিদ্যমান , তন্মধ্যে চারটি তরিকা শ্রেষ্ঠ ।
একমাত্র তরিকা চর্চা দ্বারাই মানুষের হৃদয় পবিত্র হতে পারে ।



বর্তমানে মানুষ একেবারে দুর্বল । সুফিদের মাঝেও অসংখ্য দল , তাই মানুষ দিশেহারা। সাধারণ মানুষ বুঝতে পারতেছে না , কার আনুগত্য করবে । এজন্য বর্তমানে নতুন করে ইসলামের উপর গবেষণার প্রয়োজন হয়ে পড়েছে । তাই আমি মহান আল্লাহর নির্দেশে পূর্ণ ইসলামের উপর বিস্তর গবেষণা শুরু করেছি । আমার গবেষণালব্ধ জ্ঞান সকল মাযহাব ও তরিকার জন্য গ্রহণ করা ফরজ ।



আমি বিস্তর যে গবেষণা করছি - তা আমি আমার ফেসবুকে এতোদিন ধরে বর্ণনা করছি । আমি কোরান হাদিস দ্বারা আমার লেখাগুলোতে প্রমাণ করেছি মানুষ এখন একেবারেই দুর্বল এবং এখন শরিয়তের দশ ভাগের এক ভাগ আমল করলেই পরকাল মুক্তি । আমি এই মূলনীতি নিয়ে গবেষণা করেই আমার বাকি জীবন কাটিয়ে দিবো ইনশাআল্লাহ ।



আমি আমার ফেসবুকে যা বলেছি , তা হলো - দাড়ি টুপি বাদ দেওয়া যাবে । টিভি নেট দেখা মুবাহ ( তবে অধিক অশ্লীল দেখা হারাম ) । তারাবি নামাজ ৮ রাকাত পড়লেই চলবে । শীতের দিন তায়াম্মুম করে নামাজ পড়া যাবে । কারণ মানুষ এখন দুর্বল এবং এখন ইসলামের দশ ভাগের এক ভাগ আমল করলেই পরকাল মুক্তি । এজন্য এখন সকল ব্যাংকিং করা যাবে । টিভি নেটে গান নাটক সিনেমা দেখা যাবে । তবে যাত্রা পালা দেখা হারাম । ব্যাক্তিগত সুদও হারাম । ইত্যাদি ।



এই একবিংশ শতাব্দীতে এসে এবং অবাধ টিভি নেটের যুগে মোল্লারা টিভি নেটে গান দেখতে নিষেধ করে এবং এই বিশ্বায়নের যুগে ব্যাংকিং নিষেধ করে , যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না । এই মোল্লারা জবরদস্তি করে ইসলাম চাপিয়ে মানুষকে মুশরিক বানাচ্ছে এবং নিজেরা খোদা সেজেছে ( নাউজুবিল্লাহ ) ।



আমি যে ইসলামের কথা বলছি , তা হলো - সুন্নি সুফিবাদ আধুনিক ইসলাম , এক কথায় "আধুনিক ইসলাম" । মাযহাব শুরু হয়েছে ইমাম আবু হানিফার থেকে , তরিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে হযরত আঃ কাদের জিলানী রঃ এর সময় থেকে । আর আধুনিক ইসলামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আমার থেকে ।



যাইহোক , চার মাযহাব এবং সব তরিকার সবাইকে এই আধুনিক ইসলাম মানতে হবে। অতএব সবাই আমার আনুগত্য করুন এবং আমার রাজনৈতিক দল মডারেট মুসলিমে যোগ দিন । যাতে মহান আল্লাহর দয়ায় এবং মহান আল্লাহর ইচ্ছায় পরকাল মুক্তি নিশ্চিত হয় । আমার রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো - রাজনীতি করে ক্ষমতায় গিয়ে গনতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা এবং শতভাগ সততার সাথে পরিচালনা করা এবং সকল সন্ত্রাসী ও উগ্রবাদীদের সমূলে ধ্বংস করা ।



( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাতিম গাছের ছায়ায়

লিখেছেন আবু সিদ, ০২ রা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৩


সূর্যটা আজ যেন আগুনে আগুন। মাথার ওপর তামাটে আকাশ। নিচে তপ্ত পিচঢালা পথ। এই কাঠফাটা দুপুরে একদল কিশোর লক্ষ্যহীন হেটে চলেছে । রনি, রাহাত, ওলি আর আশফাক। তাদের পদক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

×