ছদ্ম নামের বদলে আসল নাম ব্যবহার করুন
১৩ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় পাঠক ও লেখকবৃন্দ,
আমি লক্ষ্য করেছি, অধিকাংশ লেখকই আসল নামের পরিবর্তে ছদ্ম নাম ব্যবহার করছেন। আমি আপনাদের সানুনয় অনুরোধ করবো, ছদ্ম নামের বদলে আসল নাম ব্যবহার করতে। এতে লেখক হিসাবে আপনি দায়িত্বশীল হবেন। আপনার সব সময় মনে হবে, আমার পরিচিত জন হয়তো এ লেখাটা পড়ছে। আর আমার প্রোফাইল বিভাগে আপনার পূর্ণ পরিচয় প্রদান করুন এতে আপনার সম্বন্ধে পাঠক জানতে পরবে। ছদ্ম নাম ব্যবহারকারীরা প্রায়ই অন্যের লেখা পছন্দ না হলে লেখককে খুবই গালাগাল করেন ও ব্যক্তিগত ভাবে আক্রমণ করে। এ ক্ষত্রেও আমি বিশেষ ভাবে আকুল অনুরোধ করবো, দয়া করে অন্যের লেখার সাথে একমত না হলে গালাগাল ও ব্যক্তিগত আক্রমণ না করে যুক্তি দিয়ে ভিন্নমতকে খণ্ডন করার চেষ্টা করুন। একই সংগে যুক্তির সাথে আপনার মতামত উপস্থাপন করুন। এতে প্রাণবন্ত, সজীব ও উদ্দীপনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। মনে রাখবেন পৃথিবীর কোন ব্যাপারেই সব মানুষ একমত হবেনা। ভিন্নমত থাকবে। মানুষের রুচিও ভিন্ন ভিন্ন। পরিশেষে আবারও ব্যক্তিগত আক্রমণ না করার জন্য সনির্বন্ধ, সানুনয় ও মিনতি যুক্ত অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন