৩০ বছর মেয়াদি পদ্মার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর হওয়ার পরও বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পায়নি।
প্রতি ১০ দিন অন্তর পরিমাপের এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ চুক্তি অনুযায়ী ৬৭ হাজার ৫১৬ কিউসেকের স্থলে পানি পেয়েছে ৩৭ হাজার ৯৬৬ কিউসেক।
১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৫৭ হাজার ৬৭৩ কিউসেকের স্থলে ২৫ হাজার,
২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৫০ হাজার ১৫৪ কিউসেকের স্থলে ৩৫ হাজার কিউসেক,
১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৬ হাজার ৩২৩ কিউসেকের স্থলে ৩৩ হাজার ৭২৭ কিউসেক,
১১ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ হাজার ৮৫৯ কিউসেকের স্থলে ৩৪ হাজার ৫৩৬ কিউসেক,
২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৯ হাজার ১০৬ কিউসেকের স্থলে ৫৩ হাজার ২৮৩ কিউসেক পানি পেয়েছে।
আসুন, আমরা ইনডিয়ার এই বেআইনী, অমানবিক ও অবন্ধুসুলভ কাজের প্রতিবাদ করি।
আমরা আমাদের ন্যায্য ও ন্যায়সংগত দবীর প্রতি সোচ্চার হই।
নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




