somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মেরিল্যান্ডের বিচার ব্যবস্থা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেরিল্যান্ডের বিচার ব্যবস্থা চার স্তর বিশিষ্ট।
দুই ধরনের বিচার আদালত এবং দুই ধরনের আপিল-আদালত।

বিচার আদালতসমূহ
১। ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ড - রাজ্যের ১২টি জেলার ৩৪টি স্থানে ডিস্ট্রিক্ট কোর্ট বসে।
সিভিল ও ক্রিমিনাল - উভয় ধরনের মামলা বিচারের এক্তিয়ার ডিস্ট্রিক্ট কোর্টের আছে।

২। সার্কিট কোর্টস অব মেরিল্যান্ড - রাজ্যের ২৩টি কাউন্টি ও বাল্টিমোর সিটিতে সার্কিট কোর্টগুলি বসে।
সার্কিট কোর্টগুলিরও সিভিল ও ক্রিমিনাল উভয় ধরনের মামলা শুনানির মৌলিক এখতিয়ার আছে।
উপরন্তু সার্কিট কোর্টগুলি ডিস্ট্রিক্ট কোর্ট, অর্ফেন কোর্ট ও প্রশাসনিক কর্তৃপক্ষের রায় ও আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করে।

আপিল-আদালতসমূহ
১। কোর্ট অব স্পেশাল আপিল - এটি একটি মধ্যবর্তী আপিল-আদালত । সার্কিট কোর্ট ও অর্ফেন কোর্টের রায় ও আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করে।

২। কোর্ট অব আপিল - মেরিল্যান্ডের সর্বোচ্চ আদালত। কোন কোন রাজ্যে এই ধরনের কোর্টকে সুপ্রিমকোর্ট বলা হয়।

ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ড
ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ড ১৯৭১ সালের জুলাই মাসে কোর্ট অব রেকর্ড হিসাবে বিচার-কার্যক্রম শুরু করে। ১৯৭০ সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে এই কোর্ট প্রতিষ্ঠিত হয়।
জাস্টিস অব দ্যা পিস, কাউন্টি ট্রায়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, পিপল’স কোর্ট, পিপল’স কোর্ট অব বাল্টিমোর সিটি এবং মিউনিসিপালিটি কোর্ট অব বাল্টিমোর সিটি - এই কোর্টগুলির পরিবর্তে ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ড প্রতিষ্ঠিত হয়।

ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ডের বিচার অধিক্ষেত্র (jurisdiction):
(১) বাড়ি ভাড়া সংক্রান্ত মামলা (landlord-tenant cases)
(২) সম্পত্তি প্রত্যর্পণ সংক্রান্ত মামলা (replevin actions)
(৩) যানবাহন সংক্রান্ত মামলা (motor vehicle violations)
(৪) ফৌজদারি অপরাধ সংক্রান্ত মামলা (misdemeanors)
(৫) গুরুতর অপরাধ সংক্রান্ত মামলা (felonies)

ডিস্ট্রিক্ট কোর্ট অব মেরিল্যান্ডের আর্থিক অধিক্ষেত্র:
(১) ৫,০০০ ডলার বা তার কম দাবির ক্ষেত্রে
(২) ৫,০০০ ডলারের অধিক কিন্তু ৩০,০০০ ডলারের কম দাবির ক্ষেত্রে সার্কিট কোর্টের মত একই ধরনের ক্ষমতা (concurrent jurisdiction)

সার্কিট কোর্ট অব মেরিল্যান্ড
সার্কিট কোর্ট অব মেরিল্যান্ড বিচার ও আপিল-আদালত।

সার্কিট কোর্ট অব মেরিল্যান্ডের বিচার ক্ষমতা:
এই আদালতে জুরি দ্বারা বিচার নিষ্পত্তি হয়।
(১) এই আদালতগুলিতে গুরুতর অপরাধের এবং ৩০ হাজার ডলারের অধিক মূল্যমানের দেওয়ানি মামলার বিচার করা হয়।
(২) কিশোর অপরাধ, পারিবারিক বিরোধ যেমন-বিবাহ বিচ্ছেদ, সন্তানের হেফাজত ও ভরণপোষণ এবং পারিবারিক উৎপীড়ন ইত্যাদির বিচার করা হয়।

সার্কিট কোর্ট অব মেরিল্যান্ডের আপিলের ক্ষমতা :
ডিস্ট্রিক্ট কোর্ট, অর্ফেনেস কোর্ট, ও প্রশাসনিক কর্তৃপক্ষের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে।
মেরিল্যান্ডে মোট ৮ টি সার্কিট কোর্ট আছে। অর্থাৎ সমগ্র মেরিল্যান্ডকে মোট ৮ টা বিচার অঞ্চলে (judicial circuits) ভাগ করা হয়েছে।

কোর্ট অব স্পেশাল আপিল
মেরিল্যান্ডের বিচার ব্যবস্থায় কোর্ট অব স্পেশাল আপিল একটি মধ্যবর্তী আপিল-আদালত। ১৯৬৬ সালে এই কোর্ট প্রতিষ্ঠিত হয়। সার্কিট কোর্ট এবং অর্ফেনেস কোর্টের রায়, ডিক্রী, আদেশ বা অন্যান্য কার্যধারার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে।
সাধারণত ৩ জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল শুনানি করেন। কোন কোন ক্ষেত্রে ১৫ জন বিচারপতি সবাই একত্রে (en banc) শুনানিতে অংশগ্রহণ করেন।

কোর্ট অব আপিল
কোর্ট অব আপিল মেরিল্যান্ডের সর্বোচ্চ আদালত। সাধারণত অন্যান্য রাজ্যগুলিতে, এমনকি বাংলাদেশেও একে সুপ্রিম কোর্ট বলা হয়।
কোর্ট অব আপিল কেবলমাত্র সারশিওরারি (certiorari) শুনানি করে। এই কোর্ট তার স্বেচ্ছাধীন (discretion) ক্ষমতা প্রয়োগ করে মামলা শুনানির জন্যে গ্রহণ করে। তবে মৃত্যু দণ্ডাদেশ, নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত, কতিপয় সরকারী কর্মকর্তা অপসারণের সিদ্ধান্ত এবং যে সমস্ত মামলায় আইনের প্রশ্ন জড়িত আছে মর্মে সার্টিফিকেট প্রদান করা হয়--এই বিষয়গুলি বাধ্যতামূলক ভাবে শুনানির জন্য গ্রহণ করা হয়।
কোন বিচারপতি বিচার কর্য থেকে নিজেকে প্রত্যাহার করে না নিলে, প্রধান বিচারপতি সহ সর্বমোট ৭জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি গ্রহণ করেন। যদি কোন বিচারপতি নিজেকে বিচার কার্যক্রম থেকে সরিয়ে নেন, সেই ক্ষেত্রে অন্য আদালতের একজন বিচারপতি অথবা আপিল-আদালতের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে ঐ বিচারপতির স্থলে নিযুক্ত করা হয়।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×