somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৫) ২য় পর্ব

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলোর যুদ্ধ
সিলোর যুদ্ধ, পিটসবার্গ যুদ্ধ নামেও পরিচিত। ১৮৬২ সালের ৬ থেকে ৭ এপ্রিল টেনেসি রাজ্যের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এই গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়। মেজর জেনারেল ইউলিসিস এস. গ্রান্ট যুক্তরাষ্ট্র বাহিনীর (এই বাহিনীর নাম ছিল আর্মি অফ দ্য টেনেসি) নেতৃত্ব দেন। অপরদিকে কনফেডারেট বাহিনীর নেতৃত্ব দেন জেনারেল এলবার্ট সিডনি জনস্টোন, এবং সেকেন্ড ইন কমান্ড ছিলেন জেনারেল পিয়ের গুস্তাভ টউটেন্ট-বিওরিগার্ড। মেজর জেনারেল ইউলিসিস টেনেসি নদী বরাবর অগ্রসর হয়ে টেনেসি রাজ্যের পিটসবার্গ লান্ডিংএ সেনা ছাউনি স্থাপন করেন। অপরদিকে জেনারেল এলবার্ট জনস্টোন মিসিসিপি রাজ্যের কোরিন্থা সেনাঘাঁটি থেকে অতর্কিত ভাবে যুক্তরাষ্ট্র বাহিনীকে আক্রমণ করে। যুদ্ধের ময়দানে কনফেডারেট বাহিনীর প্রধান জেনারেল এলবার্ট জনস্টোন নিহত হন। সেকেন্ড ইন কমান্ড জেনারেল বিওরিগার্ড কনফেডারেট বাহিনীর নেতৃত্ব গ্রহণ করে যুদ্ধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। ঐ রাতেই মেজর জেনেরাল ডন কার্লস বুইলের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের আরো তিন ডিভিশন সৈন্য জেনারেল গ্রান্টের বাহিনীর সাথে যোগ দিয়ে শক্তি বৃদ্ধি করে। শক্তিবৃদ্ধির পর পরেরদিন যুক্তরাষ্ট্র বাহিনী অপ্রত্যাশিত ভাবে কনফেডারেট বাহিনীর উপর পাল্টা আক্রমণ করে। এই আক্রমণের ফলে কনফেডারেট বাহিনী আগের দিন যে সাফল্য অর্জন করে ছিল তা সম্পূর্ণ পাল্টে যায়।

কনফেডারেট বাহিনী পশ্চাদপসরণে বাধ্য হয়। মিসিসিপির উত্তর দিকে অগ্রসরমান যুক্তরাষ্ট্র বাহিনীর অগ্রযাত্রাকে প্রতিহত করার কনফেডারেটদের স্বপ্ন ম্লান হয়ে যায়। ওই সময়ে সিলোর যুদ্ধকে বলা হয় আমেরিকার ইতিহাসের সবচাইতে রক্তাক্ত যুদ্ধ। অবশ্য পরের বছর চ্যান্সেলরভিলের যুদ্ধ এটাকেও ছাড়িয়ে যায়। তবে পরবর্তীতে প্রমাণিত হয় তিনদিন ব্যাপী গেটিসবার্গ যুদ্ধ ছিল আমেরিকার ইতিহাসে সবচাইতে রক্তক্ষয়ী।

যুদ্বের ক্ষয়ক্ষতি
যুক্তরাষ্ট্রের পক্ষে মারা যায় ১,৭৫৪ জন, আহত হয় ৮,৪০৮ জন এবং নিখুঁজ হয় ২,৮৮৫ জন। অপরদিকে কনফেডারেটদের পক্ষে মারা যায় ১,৭২৮ জন, আহত হয় ৮,০১২ জন এবং নিখুঁজ হয় ৯৫৯ জন। এই যুদ্বে কনফেডারেট বাহিনীর কমান্ডার, জেনারেল এলবার্ট সিডনি জনস্টোন নিহত হন। অপরদিকে যুক্তরাষ্ট্র বাহিনীর নিহতদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ওয়ালস ছিলেন সর্বোচ্চ পদাধিকারী।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×