somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৫) ৫ম পর্ব

৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত দিনের যুদ্ধ (Seven Days Battles)
আমেরিকার গৃহযুদ্ধের সময় ভার্জিনিয়ার রিচমন্ডের কাছে ১৮৬২ সালের ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সাত দিনে পরপর ছয়টা গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় যা সাত দিনের যুদ্ধ নামে পরিচিত। জেনারেল রবার্ট এডওয়ার্ড লি কনফেডারেট বাহিনীর নেতৃত্ব দেন। আর্মি অফ পোটোম্যাক নামের মার্কিন বাহিনীর নেতৃত্ব দেন মেজর জেনারেল জর্জ বি. ম্যাকক্লিলেন। এই সাত দিনের যুদ্ধে কনফেডারেট বাহিনী আক্রমণকারী মার্কিন বাহিনীকে ভার্জিনিয়া উপদ্বীপ থেকে বিতারণ করে। এই সাত দিনের যুদ্ধগুলি পেনানসুলা ক্যাম্পেইনের অংশ।

সাত দিনের যুদ্ধ শুরু হয় ১৮৬২ সালের ২৫ জুন, যখন মার্কিন বাহিনী ভার্জিনিয়ার হেনরিকো কাউন্টিতে কনফেডারেট বাহিনীকে আক্রমণ করে। এই যুদ্ধকে বলা হয় ওক গ্রোভ যুদ্ধ (Battle of Oak Grove); যুদ্ধের ফলাফল অমীমাংসিত। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৬২৬ জন আর কনফেডারেট পক্ষে ৪৪১ জন।

পরের দিন অর্থাৎ ২৬ জুন কনফেডারেট বাহিনী মার্কিন বাহিনীর উপর পাল্টা আক্রমণ শুরু করে। এই যুদ্ধ সংঘটিত হয় ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে; এই যুদ্ধকে বলা হয় ব্যাভার ড্যাম ক্রিক যুদ্ধ (Battle of Beaver Dam Creek); যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৩৬১ জন আর কনফেডারেট পক্ষে ১,৪৮৪ জন। তবে কনফেডারেটরা এই যুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করে। মার্কিন বাহিনী পশ্চাদপসরণ করে।

২৭ জুন কনফেডারেট বাহিনী আক্রমণ অব্যাহত রাখে। এই যুদ্ধটাও সংঘটিত হয় ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে; এই যুদ্ধকে বলা হয় গিন্স'স মিল যুদ্ধ (Battle of Gaines's Mill); এই যুদ্ধে কনফেডারেটদের পরিষ্কার বিজয় অর্জিত হয়। মার্কিন বাহিনী আরো পশ্চাদপসরণ করে। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৬,৮৩৭ জন আর কনফেডারেট পক্ষে ৭,৯৯৩ জন।

২৭ ও ২৮ জুন কনফেডারেট বাহিনী আরো একটা আক্রমণ চালায়। এই যুদ্ধকে বলা হয় গার্নেট'স এবং গোল্ডিং'স ফার্ম যুদ্ধ (Battle of Garnett's & Golding's Farm); এই যুদ্ধটা হয় ভার্জিনিয়ার হেনরিক কাউন্টিতে। এই যুদ্ধের ফলাফল অমীমাংসিত। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ১৮৯ জন আর কনফেডারেট পক্ষে ৪৩৮ জন।

২৯ জুন সংঘটিত হয় শ্যাভেজ'স স্টেশন যুদ্ধ (Battle of Savage's Station) এই যুদ্ধটাও হয় ভার্জিনিয়ার হেনরিক কাউন্টিতে।এই যুদ্ধের ফলাফলও অমীমাংসিত থাকে। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ১,০৩৮ জন আর কনফেডারেট পক্ষে ৪৭৩ জন।

মেজর জেনারেল জর্জ বি. ম্যাকক্লিলেনের নেতৃত্বে মার্কিন বাহিনী (আর্মি অফ দ্য পোটোম্যাক ) নিরাপদ আশ্রয়ের জন্য ক্রমাগত পশ্চাদপসরণ করতে থাকে। তারা জেমস নদীর হ্যারিসন'স লান্ডিংএ যেয়ে আশ্রয় নেয়। ৩০ জুন ভার্জিনিয়ার হেনরিক কাউন্টিতে সংঘটিত হয় গ্লেনডাল যুদ্ধ (Battle of Glendale); এই যুদ্ধে কনফেডারেটদের হাতে সুযোগ এসেছিলো মার্কিন বাহিনীকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেয়ার। কিন্তু কমান্ডারদের যথাযথ নির্দেশনার অভাবে সুযোগ হাতছাড়া হয়ে যায়। মার্কিন বাহিনী আরো পশ্চাদপসরণ করে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান মালভার্ন হিলে চলে আসে। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৩,৭৯৭ জন আর কনফেডারেট পক্ষে ৩,৬৭৩ জন।

১ জুলাই কনফেডারেট বাহিনী সাত দিনের যুদ্ধের সর্বশেষ আক্রমণ চালায়। এই যুদ্ধকে বলা হয় মালভার্ন হিল যুদ্ধ (Battle of Malvern Hill); মার্কিন বাহিনী শক্তিশালী আত্মরক্ষামূলক অবস্থানে চলে যাওয়ায় এই আক্রমন সফল হয়নি। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ৩,০০০ জন আর কনফেডারেট পক্ষে ৫,৬৫০ জন।

সাত দিনের এই যুদ্ধেগুলিতে কনফেডারেটদের অর্জন হলো তাদের রাজধানী রিচমন্ড মার্কিন আক্রমণ থেকে সুরক্ষা করা এবং মার্কিন বাহিনীকে পশ্চাদপসরনে বাধ্য করা।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×