somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৫) ষষ্ঠ পর্ব

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুল রানের দ্বিতীয় যুদ্ধ (Second Battle of Bull Run)

বুল রানের দ্বিতীয় যুদ্ধ যা দ্বিতীয় ম্যানেসাস যুদ্ধ নামেও পরিচিত। এই অভিযানকে নর্দান ভার্জিনিয়া ক্যাম্পাইনও (Northern Virginia Campaign) বলা হয়। এই যুদ্ধ ১৮৬২ সালের ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সংঘটিত হয় ভার্জিনিয়া রাজ্যের প্রিন্স উইলিয়াম কাউন্টিতে। বুল রানের প্রথম যুদ্ধ ১৮৬১ সালের ২১ জুলাই একই স্থানে সংঘটিত হয়ে ছিল। কিন্তু বুল রানের দ্বিতীয় যুদ্ধ ছিল প্রথম যুদ্ধের চেয়ে অনেক ব্যাপক ও ভয়াবহ। কনফেডারেটদের বাহিনীর নাম ছিল আর্মি অফ নর্দার্ন ভার্জিনিয়া, যার নেতৃত্বে ছিলেন জেনারেল রবার্ট এডওয়ার্ড লি, সৈন্য সংখ্যা ছিল ৫০,০০০; অপরদিকে যুক্তরাষ্ট্র বাহিনীর নাম ছিল আর্মি অফ ভার্জিনিয়া, যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল জন পোপ, সৈন্য সংখ্যা ছিল ৭৭,০০০। এই যুদ্ধে কনফেডারেটদের বিজয় অর্জিত হয়। যুক্তরাষ্ট্র বাহিনী পশ্চাদপসরনে বাধ্য হয়। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ১৪,৪৬২ জন আর কনফেডারেট পক্ষে ৭,২৯৮ জন। এই বিজয় কনফেডারেটদেরকে মেরিল্যান্ড অভিযানে উদ্ভুদ্ধ করে।

মেরিল্যান্ড অভিযান বা এন্টিএটাম অভিযান (Maryland Campaign বা Antietam Campaign)

আমেরিকার গৃহযুদ্ধের সময় ১৮৬২ সালের ৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান মেরিল্যান্ডের শার্পসবার্গে সংঘটিত হয়। আর্মি অফ দ্য পোটোম্যাক নামের যুক্তরাষ্ট্র বাহিনীকে নেতৃত্ব দেন মেজর জেনারেল জর্জ বি. ম্যাকক্লিলেন; এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ১,০২,২৩৪। অপরদিকে আর্মি অফ নর্দার্ন ভার্জিনিয়া নামের কনফেডারেট বাহিনীর নেতৃত্ব দেন জেনারেল রবার্ট এডওয়ার্ড লি; এর সৈন্য সংখ্যা ছিল ৫৫,০০০। এই যুদ্ধ ছিল আমেরিকার ইতিহাসে এক দিনের সবচাইতে রক্তক্ষয়ী সংঘর্ষ। যুদ্ধে মার্কিন পক্ষে হতাহত ২৭,৯৪০ জন আর কনফেডারেট পক্ষে ২০,০০০ জন। ঐতিহাসিকরা মনে করেন এই যুদ্ধ আমেরিকার গৃহযুদ্ধের টার্নিং পয়েন্ট। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয় অর্জন করে। কনফেডারেটদের মেরিল্যান্ড অভিযান ব্যর্থ হয়। কনফেডারেট বাহিনী ভার্জিনিয়ার দিকে পশ্চাদপসরন করে সরে আসে।

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এই যুদ্ধ বিজয়কে কাজে লাগিয়ে ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর দাস মুক্তির এক নির্বাহী আদেশ জারি করেন, যা ইমানসিপশন প্রক্লামেশন (Emancipation Proclamation) নাম অভিহিত। এর ফলে কনফেডারেটদের প্রতি ইউরোপীয়ানদের সমর্থন প্রদানও বন্ধ হয়ে যায়।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×