somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৫) সপ্তম পর্ব

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার গৃহযুদ্ধে প্রায় ৪৬২টা ছোট বড় যুদ্ধ সংঘটিত হয়। কোন যুদ্ধে কনফেডারেটরা বিজয়ী হয়, আবার কোনটাতে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়। আবার কোনকোন যুদ্ধ অমীমাংসিত থাকে। এর মধ্যে কোনোকোনো যুদ্ধ ছিল ইতিহাসের বাঁক পরিবর্তনকারী।

গেটিসবার্গ যুদ্ধ (Battle of Gettysburg)
গেটিসবার্গ যুদ্ধ ছিল ইতিহাসের বাঁক পরিবর্তনকারী একটা যুদ্ধ। পেনসিলভেনিয়া রাজ্যের এডামস কাউন্টির গেটিসবার্গ নামক স্থানে ১৮৬৩ সালের ১-৩ জুলাই এই যুদ্ধ সংঘটিত হয়। আর্মি অফ দ্য পোটোম্যাক নামের যুক্তরাষ্ট্র বাহিনীর নেতৃত্ব দেন মেজর জেনারেল জর্জ গর্ডন মেডে এবং মেজর জেনারেল জন ক্যালডওয়েল টিডবল এবং আর্মি অফ নর্থান ভার্জিনিয়া বাহিনী নামের কনফেডারেট বাহিনীর নেতৃত্ব দেন জেনারেল রবার্ট এডওয়ার্ড লি। এই যুদ্ধটা ছিল সবচাইতে রক্তক্ষয়ী এবং গুরত্বপূর্ন বাঁক পরিবর্তনকারী। এই যুদ্ধের ফলে কনফেডারেটদের উত্তরমুখী অভিযানের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়।

১৮৬৩ সালের মে মাসে চান্সেলরভিল যুদ্ধে (Battle of Chancellorsville) বিজয় অর্জন করে কনফেডারেট বাহিনীর মনবল অনেক বেড়ে যায়। তারা উত্তর দিকে অভিযানের অংশ হিসাবে গেটিসবার্গ অভিযান শুরু করে। এই অভিযানের পিছনে জেনারেল লীর উদেশ্য ছিল, কনফেডারেট বাহিনী হেরিসবার্গ, পেনসিলভেনিয়া, এমনকি ফিলাডেলফিয়া পর্যন্ত দখল করে নিবে। এতে উত্তরাঞ্চলীয় রাজনীতিবিদদের মনোভাব কনফেডারেটদের প্রতি পরিবর্তন হবে।

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন প্রথমে যুদ্ধের দায়িত্বও দেন মেজর জেনারেল জোসেফ হুকারকে। কিন্তু যুদ্ধ শুরুর মাত্র তিন দিন পূর্বে জোসেফকে প্রত্যাহার করে মেজর জেনারেল জর্জ গর্ডন মেডেকে যুদ্ধের কমান্ডার নিয়োগ করেন। তিন দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৫১,০০০ সৈন্য হতাহত হয়। যুক্তরাষ্ট্র বাহিনীর বিজয় অর্জিত হয়। কনফেডারেট বাহিনী ভার্জিনিয়ার দিকে পশ্চাদপসারণ করে।

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৯ নভেম্বর নিহত সৈনিকদের প্রতি সম্মান জানাতে গেটিসবার্গ ন্যাশনাল সিমেট্রিতে যান। সেখানে তিনি এই যুদ্ধের যৌক্তিকতা আবারো ব্যাখ্যা করে ঐতিহাসিক ভাষণ দেন, যা গেটটিসবার্গ এড্রেস নামে খ্যাত।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×