somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৫) অষ্টম পর্ব

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদিকে দক্ষিণাঞ্চলেও কনফেডারেটদের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। ১৮৬৩ সালের মাঝামাঝি সময় থেকে কনফেডারেটরা অনেকগুলি গুরুত্বপূর্ণ যুদ্ধে পরাজিত হয়। কিন্তু পিটার্সবার্গ ও রিচমন্ডে কনফেডারেটরা শক্ত অবস্থান বজায় রাখে। শত চেষ্টা করেও যুক্তরাষ্ট্র বাহিনী অনেকদিন পর্যন্ত ঐ দুই শহরের দখল নিতে ব্যর্থ হয়।

১৮৬৩ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সংঘটিত টেনেসি রাজ্যের চাটানওগা অভিযানে (Chattanooga Campaign) বিজয় অর্জনের পর মেজর জেনারেল উইলিয়াম টেকোমাস সরমেনের নেতৃত্বে সমুদ্র পথে জর্জিয়া অভিমুখে অভিযান চালানো হয়। এই অভিযানে সরমেনের বাহিনী ১৮৬৪ সালের ৩ সেপ্টেম্বর আটলান্টায় প্রবেশ করে। ১৮৬৪ সালে ২১ ডিসেম্বর জর্জিয়ার সাভানাহ দখল করে নিলে কনফেডারেট স্টেটস অফ আমেরিকা মাঝখান বরাবর দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে পরে। এরপর জেনারেল সরমেন আরো উত্তরে সাউথ ক্যারোলিনার দিকে অগ্রসর হয়ে ১৮৬৫ সালের ১৯ ফেব্রুয়ারী কলম্বিয়া দখলকরে নেন। এরপর নর্থ ক্যারোলিনার উপর চাপ সৃষ্টি করেন।

এইদিকে ভার্জিনিয়াতে মেজর জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বাহিনী জেনারেল রবার্ট এডওয়ার্ড লির নেতৃত্বাধীন কনফেডারেট বাহিনীর উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে।

পিটার্সবার্গের তৃতীয় যুদ্ধ (Third Battle of Petersburg)

১৮৬৫ সালের ২ এপ্রিল ভার্জিনিয়ার পিটার্সবার্গে এই যুদ্ধ সংঘটিত হয়। পিটার্সবার্গের তৃতীয় যুদ্ধকে পিটার্সবার্গে শত্রুবূহ্যভেদ বা পিটার্সবার্গের পতনও বলা হয়। কার্যতঃ এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের মধ্যদিয়ে আমিরিকার গৃহযুদ্ধ পরিসমাপ্তির দিকে অগ্রসর হয়। এই যুদ্ধে পিটার্সবার্গ ও রিচমন্ডের পতন হয়। ১৮৬৫ সালের ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র বাহিনী পিটার্সবার্গ ও কনফেডারেট স্টেটস অফ আমেরিকার রাজধানী রিচমন্ড দখল করে নেয়। জেনারেল রবার্ট এডওয়ার্ড লি সহ কনফেডারেট বাহিনীর সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালতে থাকে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×